বিনোদন

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

বঙ্গবন্ধুকে নিয়ে জুয়েল মাহমুদ নির্মাণ করছেন ‘চিরঞ্জীব মুজিব’...

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। যে চলচ্চিত্রে উঠে আসবে ১৯৪৭ থেকে ১৯৫২ সাল, এবং সেই সময়ের বঙ্গবন্ধুর কথা। আর এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় দেখা যাবে গুণী অভিনেত্রী দিলারা জামানকে।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘চিরঞ্জীব মুজিব’। ইতোমধ্যে এই ছবিতে নিজের অংশটুকুর শুটিং সম্পন্ন করেছেন দিলারা। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এই ছবিটি ছাড়াও অর্জন ৭১ ও আমার বাবার নাম চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন দিলারা জামান। এরমধ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কয়েকদিন আগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আমার বাবার নাম’ চলচ্চিত্রটি।

এদিকে ‘চিরঞ্জীব মুজিব’-এ বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান ছাড়াও বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, এবং বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বিষয়:আহমেদ রুবেলদিলারা জামানপূর্ণিমাবঙ্গবন্ধুলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…