চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
বঙ্গবন্ধু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গতকাল ৬ ডিসেম্বর হাইকোর্টে করা আলাদা একটি রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চাওয়া হয়। মঙ্গলবার সেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

ওই রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য ও আইন শৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়। এছাড়া রিটে রুলও চাওয়া হয়।

Reneta

সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহেড়ীর পক্ষে করা ওই রিটের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও অ্যাডভোকেট এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

সম্প্রতি ভাস্কর্য নিয়ে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর ক্রমাগত হুমকির মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের আঁধারে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে তারা।

কিছুদিন আগে রাজধানী ঢাকার দোলাইপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার বিরুদ্ধে ইসলামপন্থী কয়েকটি দল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

তেমনই একটি বিক্ষোভ কর্মসূচি থেকে গত ১৩ নভেম্বর ঢাকায় খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির তীব্র সমালোচনা করে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবে এবং ওই বুড়িগঙ্গায় ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন।’

একইদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম একটি অনুষ্ঠানে মামুনুল হকের সুরেই কথা বলেন।

কট্টর ইসলামপন্থীদের এমন বক্তব্যের সর্বপ্রথম তীব্র বিরোধীতা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি ১৪ নভেম্বর বলেন, ‘যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেবো।’

কিন্তু এরপর গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে এক ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জুনায়েদ বাবুনগরী ভাস্কর্য নির্মাণের আবারও বিরোধীতা করে বলেন, ‘‘কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হবে।’’

ভাস্কর্য নিয়ে ওই ধর্মীয় নেতাদের এমন উগ্র বক্তব্যের পর তাদের গ্রেপ্তারের দাবিতে ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।

তার দুইদিন পর ১ লা ডিসেম্বর মাঠে নামে দেশের ৬০টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের সংগঠন। নেতৃবৃন্দ দাবি তোলেন, বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননাকারী জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তার করতে হবে।

প্রথম দিকে অনেকটা নীরব থাকলেও পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়। পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুভাস্কর্যহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT