চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধর্মান্ধগোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে: স্বেচ্ছাসেবক লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
রাজনীতি
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধগোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে এমন অভিযোগের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন করেছে।

রবিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্য বাংলার ঐতিহ্য, ভাস্কর্য বাঁচিয়ে রাখে ইতিহাস। বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র সামপ্রদায়িক মৌলবাদী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতির পিতার ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। উগ্র সামপ্রদায়িক মৌলবাদ অপশক্তি কে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিতে বাঁধা সৃষ্টি করতে বিএনপি জামাত ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে। সারা বাংলাদেশে আজ স্বেচ্ছাসেবক লীগ যেকোনো অপশক্তিকে রুখে দিতে সদা প্রস্তুত। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না হতে পারে না। স্বাধীন বাংলাদেশে মৌলবাদের মূল উৎপাটন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতার ভাস্কর্য সভ্যতার ধারা বিবরণী। ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও ভাস্কর্য তাদের ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব বহন করে আসছে। স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা,সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ সংবিধানের মূলমন্ত্র। ৭১’র পরাজিত অপশক্তি, ৭৫ ও ২১ আগষ্টের খুনীচক্র বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, বিএনপি জামাতের মদদপুষ্ট ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজদের রুখে দিতে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ ফুঁসে উঠেছে। মৌলবাদ, ধর্মের নামে অপব্যাখাকারী ফতোয়াবাজ কথিত মাওলানা মামুনুল হককে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন। তিনি আরও বলেন যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

Reneta

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফাসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT