চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে যুবলীগের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ যুবলীগ।

শনিবার রাতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই বিক্ষোভ শুরু হয় ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। রাত ৯টার আগ থেকেই ঢাকা ও সিলেট সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়।

কেন্দ্রীয় যুবলীগের ঘোষণার সঙ্গে সঙ্গে সিলেটে বিক্ষোভ মিছিল শুরু করে সিলেট যুবলীগের নেতাকর্মীরা।  গাজীপুরেও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

আগামীকালও সারাদেশে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভায় (সকল মহানগরের প্রতিটি ওয়ার্ডে) সারাদিন রাজপথে অবস্থান এবং বিকাল ৩টায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে যুবলীগ।

যুবলীগ ছাড়াও বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগও। আগামীকাল সকাল সাড়ে ১১টায় সারা দেশে বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ ছাত্রলীগ। রাতে যুবলীগের বিক্ষোভে যোগদান শেষে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এই বিক্ষোভের ডাক দেন।

শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানান: একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই বেদিতে জাতীয় চার নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের পথে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান: সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ: বঙ্গবন্ধুভাস্কর্যযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পরবর্তী

নির্মাতা তারেক মাসুদের ৬৪তম জন্মদিন

পরবর্তী

নির্মাতা তারেক মাসুদের ৬৪তম জন্মদিন

রিয়াল তবু জিতেছে, বার্সা যেন খেলাই ভুলে গেছে

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT