চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, বাংলাদেশ
A A

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করবেন।

রোববার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সভা কক্ষে বঙ্গবন্ধু ভাষ্কর্য নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এক জরুরী বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে আহবায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন ও গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইলসামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার জন্য নিদের্শ দেয়া হয়েছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় পুলিশ, র‌্যাব, এনএসআই এবং জেলার শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বাসসকে জানিয়েছেন, সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারী শণাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার রাতে দুর্বৃত্তরা এ ভাষ্কর্যে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় পৌর সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছে।

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন পৃথক-পৃথক ভাবে মিছিল, প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে। আজ বিকেল সাড়ে ৩টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুর ভাস্কর্যভাস্কর্য ভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT