জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন আজ। এ উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি।
আওয়ামী লীগের সহযোগি সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুর প্রতি।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে লিখিত আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড কারাগারের রোজনামচা পড়াতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এবারের এই দিনের মূল শপথ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে কারণ এর পৃষ্ঠপোষক তারাই। জঙ্গিবাদের পেছরে রয়েছে বড় রাজনৈতিক অপশক্তি। তাই তাদের এত অন্তর্জালা।







