চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আজ শোকাবহ ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে সপরিবার নিহত হন বঙ্গবন্ধু। সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোকের কর্মসূচি শুরু হয়।

৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অর্নার প্রদান করে। সে সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর মোনাজাত করা হয়। পরে দলীয় নেতা ও মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে।

শোক আর শ্রদ্ধার কর্মসূচি থেকে জাতির পিতার আদর্শে বাংলাদেশ গঠনের আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পর নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ তথাকথিত জঙ্গি উত্থানের চেষ্টা করা হচ্ছে। তবে এই উত্থানকে আমরা স্তব্ধ করে দিতে পারবো।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

Reneta

এছাড়াও জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা আন্তর্জাতিক মানবাধিকার নেত্রী সায়মা হোসেন পুতুল ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সোমবার বনানী কবরস্থানে ৭৫’র ১৫ আগষ্টে নিহত পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত শেষে কবরে ফুল ছিটিয়ে দেন তারা। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে শোকার্ত মানুষের ঢল নামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT