শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

ঢাবির নবনিযুক্ত উপাচার্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নবনিযুক্ত উপাচার্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন, ছবি তোলা হয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

বৃহস্পতিবার সকালে তিনি শিক্ষকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহাম্মদ সামাদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের কাছ থেকে আখতারুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। নতুন ভিসিকে এ সময় ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…