চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপ বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ পূর্বাহ্ন ২১, মে ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থে বঙ্গবন্ধু যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে দেওয়া এক সংবর্ধনায় এ কথা বলেন। ‘ভারতের সঙ্গে ঐতিহাসিক সীমান্ত জয়ের’ জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয় এফবিসিসিআই।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু তার জীবনে সংগ্রামের পথ বেছে নিয়ে সফল হয়েছিলেন। তার স্বপ্ন ছিল সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার। সে অনুযায়ী তিনি স্বাধীনতার শুরু থেকেই কাজ আরম্ভ করেছিলেন। কিন্তু ১৫ আগস্টের কালরাতের কারণে শেষ করতে পারেননি। তাই আমরা তার পদক্ষেপগুলো বাস্তবায়নের কাজ করছি।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৪০ বছর নয় আরও অনেক আগেই সীমান্ত চুক্তি সম্পন্ন হতো মন্তব্য করে তিনি বলেন, দেরিতে হলেও এটা একটি মাইলফলক। বিল পাস করার জন্য ভারতের রাজ্যসভা ও লোকসভার সকল সদস্যকে ধন্যবাদ।

প্রধানমন্ত্রী বলেন, শুধু স্থল সীমান্ত নয়, বিশাল সমুদ্রসীমা নিয়েও কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু।

বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ ভাগে উন্নিত হয়েছে। ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নিত হয়েছে। মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ হাজার ৩শ’ ১৪ মার্কিন ডলার।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা ১ কোটি মানুষকে চাকরি দিয়েছি। দারিদ্রতা কমে ২৪ ভাগ হয়েছে। আমাদের ক্ষমতার বাকি সময়ে একে আরও ১০ ভাগ কমিয়ে আনবো।

Reneta

তিনি বলেন, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধান করেছি। এখন তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে।

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীসহ সকলকে এক সঙ্গে কাজ করতে আহবান জানান শেখ হাসিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিসিসিআইপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসীমান্ত চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT