চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মোৎসব ২০২২ সাল পর্যন্ত উদযাপন করবে মীরসরাই যুবলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
চট্টগ্রাম, জনপদ
A A

২০২২ সালের ১৭ মার্চ পর্যন্ত চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ জাতির জনকের জন্মোৎসব বছরব্যাপী উদযাপন করবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা।

আজ ১৭ মার্চ বিকেল ৩টায় উপজেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের প্রারম্ভে সভাপতির সূচনা বক্তব্যে এমন ঘোষণা দেন মাইনুর ইসলাম রানা।

এসময় তিনি বলেন, ‌‘মহান স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী মিলেছে একই মোহনায়। একুশ সাল হোক একুশের চেতনায় উদ্ভাসিত। পিতা মুজিবের চেতনা প্রতিফলিত হোক রাজনৈতিক, সামাজিক এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে।’

মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২ পৌরসভার যুবলীগের নেতৃবৃন্দ ও কর্মী, সমর্থক।

এসময় কেক কাটা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা যুবলীগের নেতৃত্বে সন্ধ্যা ৭ ঘটিকায় স্ব স্ব ইউনিটের নেতাকর্মীরা স্থানীয়ভাবে কেক কেটে জাতির জনকের জন্মোৎসব উদযাপন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মশতবার্ষিকীবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT