চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শন, আকাশে পাখির মতো উড়ন্ত বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে উড্ডয়ন শৈলী প্রদর্শন করবে।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরণের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরির উড্ডয়ন শৈলী প্রদর্শন করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিবে ‘১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ)’।

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরি করে সমগ্র জাতির উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করবে এক নতুন মাত্রা।

এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার সমূহ দিনের বিভিন্ন সময়ে টুঙ্গিপাড়া, ঢাকা, সাভার, ফরিদপুর, মাগুরা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং বরিশাল এর উপর দিয়ে উড়ে গিয়ে সাধারণ জনগণের মাঝে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দকে আরো আনন্দঘন করে তুলবে এবং বিমান বাহিনীর বৈমানিকগণ এই উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে তাদের নিপূণ পেশাদারিত্তের পরিচয় দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখবে। জাতির এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে সকলের সাথে একাত্ম থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।

ট্যাগ: উড্ডয়ন শৈলীবিমান বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপুর ঘূর্ণিতে রংপুরকে হারালো ঢাকা

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় প্রায় দেড় লাখ জনের নাম

পরবর্তী
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় প্রায় দেড় লাখ জনের নাম

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT