বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন সেনা প্রধান

চলতি বছর দেশে সেনাবাহিনীর পক্ষ থেকে তিন লাখের বেশি বৃক্ষ রোপন করা হবে

সেনা প্রধানের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন, balloons ও ব্যানার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সেনা প্রধান, ব্যানার ও ফুলের সাজে সাজানো অনুষ্ঠানস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বঙ্গবন্ধুর স্বারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর শুভ উদ্বোধন করেছেন।

মঙ্গলবার সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের ‘আল্লাহু মসজিদ’ প্রাঙ্গনে একটি কাঠগোলাপ গাছের চারা রোপনের মাধ্যমে ঢাকা সেনানিবাসে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল সেনানিবাসে বৃক্ষরোপন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৃক্ষরোপন অভিযান-২০২০ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে।

সেনা প্রধানের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি, সেনা সদস্যরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেন্জ্ঞ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হবে যা মাসব্যাপী চলমান থাকবে। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিন লাখের বেশি বৃক্ষ রোপন করা হবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্যে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী বৃক্ষরোপন কর্মসূচী সেনাবাহিনী প্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…