চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মদিনে জাবিতে নানা আয়োজন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:২৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৭
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযুদ্ধেও চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক-অফিসার ক্লাবে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্বোধন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ড. ফারজানা ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা ক্লাব, অফিসার্স ক্লাবসহ অন্যান্য সংগঠন।

অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন: আমাদের মাঝে কোন ভাগাভাগি নয়, কোন দূরত্ব নয়। আমরা দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য একসাথে কাজ করে যাবো। দেশে এমনিতেই অনেক দূরত্ব তৈরি হয়েছে। আমাদের ধর্ম, সাম্প্রদায়িকতা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো উপেক্ষা করা সম্ভব না। যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে নেতা হিসেবে নিয়েছি আমরা আর দূরত্ব রাখবো না।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Reneta

এদিন সকাল সাড়ে ১১ টায় শোভাযাত্রা বের করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, নতুন কলা ভবন, কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়বঙ্গবন্ধুর জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT