চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর খুনির পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল আটক জেএমবি সদস্যের

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১:৪৯ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
বাংলাদেশ
A A

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে রোববার রাতে গ্রেফতার হওয়া দুই জঙ্গির একজনের সঙ্গে বঙ্গবন্ধুর এক খুনির পরিবারের যোগাযোগ ছিল বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত রফিকুল ইসলামের সঙ্গে নাশকতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামীর পরিবার যোগাযোগ করে। রফিককে জিজ্ঞাসাবাদে ওই খুনির নাম জানা গেলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না বলে মুফতি মাহমুদ খান জানান।

রফিক চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক। বিস্ফোরক আইইডি তৈরিতে সে প্রশিক্ষণপ্রাপ্ত বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গত ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হওয়া এক নারী জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যে ভিত্তিতেই রোববার রাতের অভিযানটি চালানো হয় বলে জানায় র‌্যাব। ওই অভিযানে জেএমবি’র বিস্ফোরক ‘আইইডি’ তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারী দুই জঙ্গি সদস্য মো. ইমরান হোসেন (৩৪) এবং মো. রফিকুল ইসলাম (৪০) গ্রেফতার হয়।

রফিক ও ইমরান আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ ‘হুজি’র সদস্য ছিল। রফিক ২০১৫ সালের শেষের দিকে জেএমবি’তে যোগ দেয়। সে প্রতিনিয়ত রাসায়নিক দ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে জেএমবি’র বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে সেগুলো পাঠাত। এই বিস্ফোরকের বাহক হিসেবে কখনো সে নিজে থাকত, কখনো আরও কয়েকজন নারী সদস্যও কাজটি করত।

Reneta

আরাকানের রোহিঙ্গা সন্ত্রাসীরাও তাদের সঙ্গে যোগাযোগ করত বলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রফিক ও ইমরান স্বীকার করেছে।

ইমরানের বাড়ি ময়মনসিংহ। সেখানে সে বিভিন্ন কেমিক্যাল নির্ভর শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করত। ২০০১ সালে সে হুজিতে সক্রিয় সদস্য হিসেবে যোগ দেয়। ওই বছর ময়মনসিংহের বুড়ির চরে ২০-২৫ জন যুবককে নিয়ে একটি প্রাথমিক জঙ্গি প্রশিক্ষণ হয়। ওই প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার পর চট্টগ্রামে অস্ত্র প্রশিক্ষণ নেয় ইমরান।

২০১৪ সালে ইমরান জেএমবির সদস্য হয়। ২০১১ সাল থেকে সে জয়দেবপুরে কয়েকটি কেমিক্যাল নির্ভর শিল্প কারখানায় চাকরি করত। এভাবে বৈধ কেমিক্যাল সংগ্রহ এবং সরবরাহ চেইন সম্পর্কে নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের জন্য বিস্ফোরক তৈরিতে রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ করত ইমরান। সেসব দ্রব্য বাহক বা কুরিয়ারের মাধ্যমে চাহিদা মোতাবেক চট্টগ্রাম এলাকায় ইমরান জঙ্গিদের কাছে পাঠাত।

মূলত ইমরানের সরবরাহকৃত রাসায়নিক দ্রব্যের মাধ্যমে জঙ্গি সংগঠনের প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হতো। এজন্য ইমরান ঢাকা থেকে কেমিক্যাল দ্রব্যাদি যোগাড় করে রফিকের কাছে পাঠাত। আর রফিক সেই কেমিক্যাল চাহিদা অনুসারে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাঠাত।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দু’বোতল সালফিউরিক এসিড, ৫ প্যাকেট বিভিন্ন ধরণের স্পি্লন্টার উপযোগী বল এবং ১ কেজি সাড়ে ৬শ’ গ্রাম বিভিন্ন ধরণের বিস্ফোরক তৈরির উপযোগী রাসায়নিক পদার্থ (সালফার সদৃশ পাউডার, পটাশিয়াম পাউডার, পটাশিয়াম ক্লোরেট) পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশুলিয়াজেএমবিবঙ্গবন্ধু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT