চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া জিলা স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাড়ি ভাংচুর মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৭
জনপদ, বগুড়া
A A

বগুড়া জিলা স্কুল চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিনের গাড়ি ভাংচুরের ঘটনায় প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের বিরুদ্ধে গাড়ী চালক বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এর আগে মঙ্গলবার জিলা স্কুল চত্বরে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিনের গাড়ি ভাংচুরের প্রতিক্রিয়ায় ভাংচুর হয়েছে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি। পাল্টাপাল্টি এ ঘটনায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশসহ সংশ্লিষ্ট সুত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতির নাতি জিলা স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র মানাত মাহমুদকে স্কুল থেকে বাড়ি নিতে আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের গাড়ি স্কুলের ভেতরে যায়।

সেসময় স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ স্কুলের ভিতরে গাড়ি দেখে ক্ষুব্ধ হয়ে উঠে চালককে গালিগালাজ করেন। চালকের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয় ।

এক পর্যায়ে প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের কিছু ছাত্র যোগ দেয় এবং ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে গাড়ি ভাংচুর করে।

বিষয়টি জানাজানি হলে কিছু দলীয় কর্মী স্কুলের সামনে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্কুলের ভেতর ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়।

Reneta

অন্যদিকে এই ঘটনার জের ধরে বিকেলে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ সমর্থিত দলীয় কর্মীরা জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের সেউজগাড়ীস্থ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি ভাঙচুরবগুড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT