চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ওসির আত্মহত্যা প্ররোচনা মামলায় স্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
জনপদ, বগুড়া
A A

বগুড়ার গাবতলি থানার ওসি আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুর ঘটনায় বগুড়ারায় ওসি আত্মহত্যায় প্ররোচনা মামলায় ২য় স্ত্রীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার রাতে গ্রেফতার করা হয় তার তালাক দেয়া ২য় স্ত্রী রুমানা আকতার মিতু ও মিতুর বাবা সাবেক সেনা সদস্য মোকছেদ আলীকে ।

শুক্রবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের আদালতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুধুমাত্র মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড মঞ্জুর করেণ । অপরদিকে মিতুর বাবাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠায় পুলিশ । গাবতলী থানার ওসি ( তদন্ত ) নুরুজ্জামান এ প্রসঙ্গে জানান , ওসি আব্দুল্লাহ আল হাসানের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মরহুমের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে বুধবার রাতে গাবতলী থানায় স্বামীর প্রাক্তন দ্বিতীয় স্ত্রী মিতুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্রে বৃহষ্পতিবার পুলিশ পাবনা থেকে মিতু ও তার বাবাকে গ্রেফতার করে ।

ওসি ( তদন্ত) নুরুজ্জামান আরো জানান, ওসি হাসানের দ্বিতীয়  স্ত্রীর নাম রুমানা আকতার মিতুর বাড়ি পাবনার সুজানগরে। বিভিন্ন কারণে দ্বিতিয় বিয়ের কিছুদিন পরেই ছাড়াছাড়ি হয়। আইনগত ভাবে আর্থিক দেনা পাওনা মিটমাট হয়ে যায় । কিন্তু তার পরও ডিভোর্স দেয়া স্ত্রী মিতু মাঝে মাঝেই ফোনে হুমকি দিত এবং তার মান সম্মান নষ্ট করবে বলে ব্লাক মেইলিং করে টাকা নিত । মার্চের প্রথম দিকে মিতু একবার গাবতলী থানায় এসে সিনক্রিয়েটও করেছিল । এসব বিষয় নিয়েই ওসি হাসান মানষিকভাবে বিপর্যস্ত ছিল যার পরিণতিই আত্মহত্যা।মৃত্যুর আগে ওসি একটি সুসাইডাল নোট ও রেখে যান। সেখানে তার প্রথম স্ত্রীর নিকট ভুল ক্রুটির জন্য ক্ষমা চেয়ে দুই সন্তানকে দেখে শুনে রাখার কথা উল্লেখ করেন এবং মৃত্যুর জন্য ডিভোর্স দেয়া স্ত্রী মিতুকে দায়ী করেন ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ হত্যাবগুড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT