চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

রউফ জালালরউফ জালাল
৬:৪৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বগুড়ার গাবতলীতে চলছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। দুদিনের মেলার দ্বিতীয় দিনে হয় বৌ-মেলা। এদিন কেনাকাটা করেন এলাকার বৌঝিরা। গাবতলীর মহিষাবান ইউনিয়নে সন্ন্যাসী পূজা উপলক্ষে ৪শ’ বছর আগে থেকে চলে আসছে পোড়াদহ মেলা।

ইতিহাস মতে, প্রায় ৪শ’ বছর আগে মাঘ মাসে দেশের বিভিন্নস্থান থেকে সন্ন্যাসীরা এসে বগুড়ার গাবতলী উপজেলার গাড়ীদহ নদীর পাড়ে ধ্যানে মগ্ন হয়েছিলেন। এর প্রায় ৫০ বছর পর স্থানীয়রা এখানে সন্ন্যাসী পুজা শুরু করেন।

এ উপলক্ষে শুরু হয় ঐতিহ্যবাহী এই মেলা। সেই থেকে প্রতিবছর মেলাটি মাঘ মাসের শেষে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে মেলাটি স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এটি গোটা বগুড়াবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে সারা দেশে।

মেলায় আসা মাছ ক্রেতা বলেন, এই মেলো ঐতিহ্যবাহী মেলা। এখানে বড় বড় মাছ পাওয়া যায় এবং আসবাবপত্র পাওয়া যায়। স্থানীয় ভাবে এ মেলাকে ‘জামাই মেলা’ বলা হয়ে থাকে।

মেলায় নানা ধরনের সামগ্রীর দোকান বসলেও প্রধান আকর্ষণ থাকে বড় বড় মাছ। বিশেষ করে বিশাল আকারের বাঘার মাছ কিনতেই মানুষের আগ্রহ বেশী।

এবারের মেলায় বাঘার মাছ উঠেছে ১শ’ কেজি ওজনের, বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। আর ৬০ কেজি ওজনের একটি বাঘার মাছ বিক্রি হয়েছে ৬০ হাজার টাকায়।

Reneta

মেলায় আসা মাছ বিক্রেতা বলেন, আমি প্রায় তিনশ কেজির মতো মাছ বিক্রি করেছি।

মেলা উপলক্ষে মেয়ে এবং জামাতাদের দাওয়াত করে এনেছেন এলাকার বাসিন্দারা। বড় বড় মাছ কিনতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন এই মেলায়।

এছাড়া মেলার আরেক আকর্ষণ বাহারি মিষ্টি। এক একটি মিষ্টির ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে।

ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে বড়, ছোট নানা আকারের মাছ আমদানি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বগুড়ামেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT