চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বখাটেদের অস্ত্রাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় আল-হেলাল ইসলামী একাডেমী চত্বরে কয়েকজন বখাটের ধারালো অস্ত্রাঘাতে একজন অনিয়মিত এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিক্ষার্থী তন্ময় আহম্মেদ তপু (১৭) শহরের নুরনগর কলোনীপাড়ার দলিল লেখক আব্দুল মজিদের ছেলে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ জানায়, মেয়ে সংক্রান্ত বিরোধের জেরে বখাটেরা তার ওপর ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, নিহত তন্ময় আহম্মেদ তপু আল-হেলাল ইসলামী একাডেমীর এসএসসির অনিয়মিত ছাত্র ছিলো। ঘটনার আগে সে একাডেমীর বিদায় অনুষ্ঠানস্থলের পিছনে দাঁড়িয়ে ছিলো। প্রথমে মেয়ে সংক্রান্ত বিষয়ে তার কথা কাটাকাটি হয়। এরপর বেলা ১২টার পর ৩জন বখাটে একটি লাল রঙের মোটরসাইকেলে চেপে এসে অনুষ্ঠানে উপস্থিত তন্ময় আহম্মেদ তপুকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমন করে তারা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কতব্যরত চিকিৎসক ডা. শাকিল আল সালান তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় বলে জানানো হয়।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন আরো বলেন, তন্ময় আহম্মেদ তপুর হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষার্থী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT