মুক্তির এক মাস পার হতে চলছে অজয়-কাজল অভিনীত বলিউড ছবি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। বক্স অফিসে তবুও দাপট কমছে না ছবিটির। এবার গড়লো নতুন রেকর্ড।
মুক্তির মাত্র ৬ দিনে ১০০ কোটি রুপিরও বেশি আয় করে রেকর্ড গড়েছিল তানাজি। আর এবার ২৫০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়ল ছবিটি।
এ বিষয়ে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, একাধিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেও ‘তানাজি’ এগিয়ে চলেছে। শুধু তাই নয়, গত শুক্রবারেও ছবিটি আয় করেছে ২.৭৭ কোটি, শনিবারে ৪.৪৮ কোটি এবং রবিবারে আয় করেছে ৬.২৮ কোটি রূপি! যা নতুন ছবির চেয়ে তুলনামূলক বেশি।
বলিউডের সিনেমা বিশ্লেষকরা ধারনা করছেন, খুব অল্প সময়ের মধ্যেই ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে যাবে এই ছবিটি।
মুক্তির প্রায় তিন সপ্তাহ পরও মুক্তি পাওয়া নতুন ছবিগুলোর সঙ্গে বক্স অফিসে বিট করছে তানাজি।









