বিনোদন

বক্স অফিসে প্রথম দিনে কতো আয় করলো ‘এইটি থ্রি’?

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে হাসি-খুশি ও একসঙ্গে আনন্দ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে হাসি-খুশি ও আনন্দের মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকে আলোচনায় ছিল রণবীর সিং অভিনীত ছবি ‘এইটি থ্রি’। শুক্রবার (২৪ ডিসেম্বর) অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত এই ছবিটি। আর মুক্তির প্রথম দিনেই ছবিটির আয় ছিল চোখ কপালে ওঠার মত!

মুক্তির প্রথম দিনে শুধুমাত্র হিন্দিতে এর আয় দাঁড়িয়েছে ১৪ কোটি রুপি। যদিও ট্রেড অ্যানালাইসিসরা ধারণা করেছিলেন প্রথম দিনে ছবিটির আয় আরেকটু বেড়ে ১৬ কোটি রুপিতে থাকতে পারে!

হিন্দি অংশে আলোচিত ‘এইটি থ্রি’ ভালো করলেও দক্ষিণ ভারতীয় অংশে প্রথম দিনের আয় বেশ হতাশ করেছে। বাণিজ্য বিশ্লেষকরা যেখানে দক্ষিণ ভারতে ছবিটির আয় ১৫-১৭ কোটি রুপি অনুমান করেছিলেন, সেখানে ছবিটি আয় করেছে মাত্র ১.৫ কোটি রুপি!

তবে ওপেনিং ডে অনুযায়ী করোনার পর প্রেক্ষাগৃহ খোলায় এখন পর্যন্ত অক্ষয়ের ‘সূর্যবংশী’র পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রণবীরের ‘এইটি থ্রি’। সুতরাং, ধরেই নেওয়া যায় সামনের দিন গুলোতেও  ভালো ব্যবসা করবে ছবিটি।

২০০ কোটি রুপি বাজেটের ছবি ‘এইটি থ্রি’। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পেয়েছে ২ হাজার ৯৪টি প্রেক্ষাগৃহে। যার ভেতর শুধু মাত্র ১ হাজার ৭শ সাতাশটি প্রেক্ষাগৃহ হিন্দি অংশে। আর বাকি সব তামিল, তেলেগু, মালায়ালাম এবং কর্ণাটকের প্রেক্ষাগৃহে।

ছবিটি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক নির্ভর হলেও এতে তুলে ধরা হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে। ছবিতে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন রণবীর সিং এবং পর্দায় রণবীরের বিপরীতে রোমি দেবের ভূমিকায় দেখা যাবে স্ত্রী দীপিকা পাডুকোনকে।

বিষয়:এইট্টি থ্রি কপিল দেব বক্স অফিস রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…