বলিউড রাজত্বে যখন একের পর এক ফ্লপ খাচ্ছেন আমির, সালমান ও শাহরুখ খানরা, তখনো সুপার হিট হচ্ছে অক্ষয় কুমার অভিনীত ছবি। অক্ষয় অভিনীত ছবি মানেই সেটি হিট। সর্বশেষ যে কটা ছবিতে অক্ষয় অভিনয় করেছেন তার অধিকাংশ ছবিই সুপার হিট হয়েছে। এবার সেই হিটের কাতারেই পড়তে যাচ্ছে তার ‘হাউজফুল’ সিরিজের চতুর্থতম কিস্তি ‘হাউজফুল ৪’।
ইতোমধ্যেই মুক্তির চার দিন পার করে ফেলেছে ছবিটি। আর এই চার দিনেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি রুপিতে।
যদিও মুক্তির পরপরই ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন দর্শকসহ সিনেমা বিশ্লেষকরা। কিন্তু তার পরও ছবিটির ব্যবসায় তেমন কোন প্রভাব পরেনি। ফলে ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষেই এর আয় ১০০ কোটি ছাড়িয়ে যাবে।
এর আগে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৮.৮১ কোটি রুপি। সেই সাথে মুক্তির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ছবিটির আয় ছিল যথাক্রমে ১৮, ১৪.২৫ ও ৩৪.২৫কোটি রুপি। যেখানে ছবিটির নির্মাণেই খরচ হয়েছে ১২৫কোটি রুপি।
সাজিদ নাদিওয়াদওয়ালা প্রযোজিত ‘হাউজফুল ৪’ ছবিটিতে অক্ষয় ছাড়া আরো অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওল। ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ সামজি।







