‘বক্সিং ডে’তে শুধু বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচই হবে না, এদিন সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সাউথ আফ্রিকা। অার দ্বিতীয় টেস্টে মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় স্বাগতিক অজিদের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। ব্রিসবেনে প্রথম টেস্টে আসাদ শফিক আর টেল এন্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের টার্গেট দিয়েও অস্ট্রেলিয়ার জয় হাতছাড়া হতে যাচ্ছিলো।
স্টার্কের বোলিং জাদুতে ৩৯ রানের জয় নিয়ে সিরিজে লিড নিয়েছে অজিরা। তবে দু’দলের শেষ পাঁচ টেস্টে পাকিস্তানই এগিয়ে রয়েছে।
পোর্ট এলিজাবেথে দুপুর ২টায় শ্রীলংকা এবং সাউথ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ঘরের মাঠে প্রোটিয়াদের সঙ্গে আগের দশটি টেস্টের মধ্যে আটটিতেই হেরেছে লংকানরা।







