রাজধানীর এলিফ্যান্ট রোডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ফ্যাশন নেটওয়ার্ক নামের একটি গার্মেন্টস শ্রমিকরা।
তাদের অভিযোগ, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এমন ঘোষণার পর থেকে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না।
কারখানাটি বন্ধ হয়ে গেলে তাদের ৪ মাসের বেতন বকেয়া থাকবে। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।








