চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইয়ের সঙ্গে মিতালির কেন এমন ‘মিতালি’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৭, জুন ২০১৭
স্পোর্টস
A A

একটু পরে নামতে হবে ব্যাটিংয়ে। ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের সেদিকে খেয়াল নেই। প্যাড পরে বইয়ের সঙ্গে মিতালি গড়তে ব্যস্ত। সেই দৃশ্য বারবার ভেসে ওঠে টিভির পর্দায়। কিছুক্ষণের মধ্যে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মিতালি কেন এমন করেন? এই প্রশ্ন জানতে তার কাছে ঢুঁ মেরেছিল এনডিটিভি।

‘ফিল্ডিং কোচের কাছ থেকে আমি বইটি ধার করেছিলাম। আমি প্রচুর বই পড়ি। এমনকি ব্যাটিংয়ে নামার আগেও। বই আমাকে সাহস যোগায়। শান্ত রাখে। মাঠে নামার আগে সব ধরনের ভীতি দূর করে।’ বলেন মিতালি।

মিতালি কিন্তু ফলও পান। আন্তর্জাতিক নারী ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল ক্রিকেটার তিনি। টানা সাত ম্যাচে অর্ধশতক করার বিশ্বরেকর্ড আছে তার।

চলতি নারী বিশ্বকাপের যে ম্যাচে বই পড়ার জন্য আলোচিত হয়েছেন, সেই ম্যাচে ৭৩ বলে ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। ভারত হারিয়ে দেয় স্বাগতিক ইংল্যান্ডকে।

মিতালি এখন এতটাই জনপ্রিয় যে তার নামে টুইটার একটি ইমোজি চালু করেছে। মিতালি বলছেন তিনি এই ঘটনায় গর্বিত, ‘আপনার নামে একটা ইমোজি থাকলে দারুণ অনুভূতি হবে। আমি গর্বিত। নারী ক্রিকেটের জন্যও এটা ভালো। নারী ক্রিকেটকে এটা গুরুত্ব দেয়।’

মিতালি আরেকটি বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে আছেন। ১৭৮ ম্যাচে তার রান ৫৮৫২। এই বিশ্বকাপেই তিনি প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মালিক হতে পারেন।

Reneta

মিতালির চিন্তা-চেতনা সবসময় একটু আলাদা। বিশ্বকাপ শুরুর আগে ভারত অধিনায়ককে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ভারত বা পাকিস্তানের পুরুষ ক্রিকেটারদের মধ্যে তার প্রিয় কে। মিতালি জবাব দিয়েছিলেন, ‘এই প্রশ্নটা কি আপনারা পুরুষ ক্রিকেটারদেরও করেন? ওদের কাছে জানতে চান ওদের প্রিয় নারী ক্রিকেটার কে? আমাকে সব সময় প্রশ্ন করা হয় ছেলেদের মধ্যে আমার প্রিয় ক্রিকেটার কে। আপনাদের কিন্তু ওদেরও জিজ্ঞেস করা উচিত, মেয়েদের মধ্যে ওদের প্রিয় ক্রিকেটার কে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT