চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় মোস্তফা কামালের হাফ ডজন নতুন বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

সমকালে তরুণ তরুণীদের কাছে কথাসাহিত্যিক হিসেবে বেশ জনপ্রিয় মোস্তফা কামাল। প্রতি বছরই বেশকিছু বই নিয়ে একুশে গ্রন্থমেলায় হাজির হওয়া নিয়মে পরিনত হয়েছে। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক মোস্তফা কামালের ৬টি বই প্রকাশ পেয়েছে। এগুলো হলো- অগ্নিমানুষ, আমি রাসেল বলছি, নির্বাচিত প্রেমের গল্প, আমি কবি, বান্দরবানের জঙ্গলে ও সায়েন্স ফিকশন ‘অপার্থিব’।

১৯৪৭ থেকে ১৯৭১। দেশভাগ থেকে স্বাধীনতা। উপ-মহাদেশের ইতিহাসে এক অসামান্য অধ্যায়। সেই সময়ের ইতিহাস নির্মাতাদের নিয়ে লেখা ট্রিলজির শেষ পর্ব ‘অগ্নিমানুষ’। এর প্রধান চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সময়।  আর এই বইটি মেলায় এনেছে পার্ল পাবলিকেশন্স।

সোশ্যাল মিডিয়ায় কবিতা দেখে কবির প্রেমে পড়ে যায় অনেক তরুণী। কিন্তু সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর কবির প্রতি সেই মুগ্ধতা থাকে? কিংবা সেই কবি যখন তরুণীর স্বামী হয়ে যান, প্রণয় থেকে পরিণয় ঘটে যায় যায় তখন সে সম্পর্কের মাঝে আসে কিছু অয়াসম সমীকরণ- এমনই গল্পের ভিত্তি নিয়ে লেখকের রোমান্টিক উপন্যাস ‘আমি কবি’। বইটি বাজারে এনেছে অন্যপ্রকাশ।

একজন মৃত মানুষ, মৃত্যুর ত্রিশ বছর পর যদি বলেন, আমি আবার পৃথিবীতে আসছি এবং কয়েকঘণ্টা থেকে চলে যাবো অন্য গ্রহে- তাহলে কেমন হয়? প্রতিবারের মতো এবারের সায়েন্স ফিকশনে থাকছে চমক। বইটি মেলায় পাওয়া যাবে পাঞ্জেরি পাবলিকেশন্সের প্যাভিলিয়নে।

নির্বাচিত প্রেমের গল্প’এ সতেরোটি গল্প রয়েছে। বইয়ের গল্পগুলোতে প্রেম ভালোবাসার পাশাপাশি স্বদেশের সাম্প্রতিক চিত্র, রাজনীতি, টানাপড়েন, সঙ্গতি-অসঙ্গতিও সমানভাবে পরিস্ফুটিত হয়েছে যা পাঠককে নিয়ে যাবে ভিন্ন এক ভাবনার রাজ্যে। বইটি পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশের প্যাভিলিয়নে।

Reneta

এগারো বছরের রাসেল বলেছেন তার নিজের কথা, বাবাকে নিয়ে তার ছোট্ট হৃদয়ে পাওয়া না পাওয়ার কথা। লেখকের লেখায় রাসেলের না বলা কথাগুলো উঠে এসেছে যা পাঠক হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। বইটি পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশের প্যাভিলিয়নে।

লেখক মোস্তফা কামাল বরাবরই কিশোর সাহিত্যে অনবদ্য। বরাবরের মতো এবারের বইমেলায় আসছে কিশোর ক্ল্যাসিক বান্দরবানের জঙ্গলে- এর মাধ্যমে কিশোরদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। বইটি মেলায় নিয়ে এসেছে মাওলা ব্রাদার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯একুশে গ্রন্থমেলামোস্তফা কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT