চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় বিকাশের বই সংগ্রহ উদ্যোগে যুক্ত হলো বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ০৩, মার্চ ২০২২
বাংলাদেশ
A A

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিকাশের বই সংগ্রহ কার্যক্রমে যুক্ত হলো দেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’ (বিজিএমইএ)।

আজ বিজিএমইএ-এর পিআর অফিসে বিকাশের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বই হস্তান্তর করা হয়। একইসাথে উত্তরা অফিসে বই সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকাশের হেড অব পে-রোল বিজনেস এ.টি.এম মাহবুব আলম এর হাতে বইগুলো হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ-র উত্তরা অফিসে স্থাপিত বুথে সদস্যরা বই প্রদান করতে পারবেন। পরবর্তীতে সেই বইগুলো সংগ্রহ করে তার সাথে বইমেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের দেয়া বই, দেশজুড়ে বিকাশ গ্রহকসেবা কেন্দ্র, নির্ধারিত সুপার শপে গ্রাহকদের প্রদান করা বই এবং বিকাশের পক্ষ থেকে দেয়া বইগুলোকে একত্র করে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলা উপলক্ষে বিকাশ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিতে বই দেয়ার উদ্যোগে নিয়েছে। এই উদ্যোগে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই প্রদানকে আরো উৎসাহিত করলো বিজিএমইএ।

উল্লেখ্য, এবারও অমর একুশে গ্রন্থমেলার পৃষ্ঠপোষক বিকাশ। বইমেলা উপলক্ষে গত দুই বছরে এই উদ্যোগের মাধ্যমে ২২,৬৫০টি বই বিতরণ করেছে বিকাশ। এবারের বই বিতরণ কার্যক্রমকে সফল করে তুলতে মেলা প্রাঙ্গণে ৫টি বিশেষ বুথ তৈরি করেছে বিকাশ।

Reneta

এছাড়া দেশজুড়ে বিকাশ এর বিভিন্ন গ্রাহকসেবা কেন্দ্র, আগোরা, মীনাবাজারের মত শপিং মার্টগুলোতেও বুথ স্থাপন করা হয়েছে। বুথে এসে নতুন পুরাতন সব ধরনের বই দিতে পারছেন আগ্রহীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: বিকাশবিজিএমইএসুবিধাবঞ্চিত শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT