শিল্প সাহিত্য

বইমেলায় ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ এর দ্বিতীয় সংস্করণ

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক বিপ্লব রহমানের ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ এর দ্বিতীয় সংস্করণ

পাহাড়ে বিপন্ন জনপদ বইমেলার দ্বিতীয় সংস্করণ, পাহাড়ের জীবন ও সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় প্রকাশিত ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ এর দ্বিতীয় সংস্করণ, পাহাড়ের জীবন ও সমস্যা নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশের চার বছর পর নতুন কলেবরে পাওয়া যাচ্ছে ‘পাহাড়ে বিপন্ন জনপদ’। বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলায় সাংবাদিক ও লেখক বিপ্লব রহমানের লেখা এই বইটি এলো দ্বিতীয় সংস্করণ আকারে।

‘পাহাড়ে বিপন্ন জনপদ’ বইটি মূলত সাংবাদিকের জবানবন্দিতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়।

পাহাড়ের অজানা, অব্যক্ত নানা ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ দেখা থেকে লেখা বই ‘পাহাড়ে বিপন্ন জনপদ’। এটি নিছক সাংবাদিকের লেখনিতে পরিস্থিতির বিবরণ নয়, বরং অনেক ঘটনার নেপথ্য ঘটনা তথ্য-প্রমাণসহ সরাসরি উপস্থাপন।

অসংখ্য সাক্ষাৎকার, টিকা-টিপ্পনী, তথ্যসূত্রে এটি হয়ে উঠেছে একইসঙ্গে জীবন্ত দলীল। বইটির প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। বাংলাএকাডেমির বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে সংহতি প্রকাশনের স্টল-২০৫-৬ নম্বনে। দাম পড়বে ৩২০ টাকা মাত্র (২৫% ছাড়)।

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রকমারি ডটকম-এ এই বইটি অনলাইনেও কেনা যাবে। এছাড়া ‘উজান প্রকাশন’ এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেও এটি বাংলাদেশ ও ভারতে ডাক মাশুলসহ কিনতে পাওয়া যাবে (উজানের অফিসিয়াল ফেসবুক পেজ)।

অফ লাইনে বইমেলার বাইরে ঢাকার পাঠকরা কাঁটাবনে কনকর্ড টাওয়ারে ‘সংহতি প্রকাশন’ এর শো-রুম থেকেও বইটি সংগ্রহ করতে পারেন।

বিষয়:উজান জনপদ পাহাড় বই বইমেলা বিপন্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…