চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ‘একুশ শতকে তারুণ্য ও নেতৃত্ব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২১
শিল্প সাহিত্য
A A

একুশ শতক! দু’টি নিছক শব্দ নয় শুধু। বিস্ময়কর এক যুগ ও সভ্যতার নাম। যাকে বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লবের যুগ। প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, মেশিন লার্নিং, অটোমেশন, বুলেট ট্রেন ও মঙ্গলগ্রহে অবতরণের যুগ। দ্রুত যোগাযোগ, কর্মসম্পাদন, দ্রুত সমাধান, একের ভেতর অধিক কাজ-চেনা জগতে নিত্যগতির জোয়ার। সেই সঙ্গে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা, উদারতা, দক্ষ নেতৃত্ব, দুরদর্শী মনোভাব, বহুমুখী চিন্তা-প্রতিনিয়ত ভাঙছে আর গড়ছে সময়কে। প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে মানুষের চিন্তার জগত, সমাজ ও সভ্যতা। বদলে যাচ্ছে জীবনাচরণ। এই যুগে চলতে হচ্ছে সময়ের আগে, যুগের চাওয়া এমনই। তা পূরণে কীভাবে কাজ করছে তারুণ্য?

বদলে যাওয়া এ ধারাকে কীভাবে নিয়ন্ত্রণ করছে? চ্যালেঞ্জ মোকাবিলায় কতোটা প্রস্তুত? বহুমুখী দক্ষতার সমন্বয়ে নেতৃত্ব, আবেগ-অনুভূতি, স্বপ্ন ও বাস্তবতাকে কীভাবে সমন্বয় করছে? এই সমস্ত প্রশ্নের হুবহু উত্তর না মিললেও এমন অনেক সুক্ষ্ম বিষয় নিয়ে সংকলিত বইটি।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের ৭০টির বেশি দেশে শিক্ষা-তারুণ্য নিয়ে কাজ করা শাকিল মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক এর সম্পাদিত বইটিতে লিখেছেন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ও নেতৃত্বদানরত প্রতিশ্রুতিশীল ৮ জন লেখক।

লেখকরা হলেন ড. আব্দু সামাদ, ডা. সাজেদু মাহমুদ সাজেদীন, মোহাম্মদ মাহবুবুল হক মেহেদী, শাহরীণ ফারাহ খান, সাদিয়া আফরোজা, নুরশাদ জাহান, শাকিল মালিক ও এস এম সাদেক। বইটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইমেলা ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারিতে। মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

গতকাল সংক্ষিপ্ত পরিসরে অমর একুশে বইমেলা ২০২১ এ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল। এসময় উপস্থিত  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগিতী অধ্যাপক ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহীদা জাহান, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ফিরোজ চৌধুরী, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, লেখক ও প্রকাশক কবি আবু সাঈদ সুরুজ, ঢাকা মহানগর বন্ধুসভার বর্তমান সাধারণ সম্পাদক রুকাইয়া জহির, সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিস, ঢাবি গবেষণা সংসদের সভাপতি নাসরীন জেবিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল মিয়াজী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কাকলী প্রকাশনীর প্রকাশক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT