সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনেও অমর একুশে বইমেলা ব্যাপক জমে উঠেছে। ভিড় করেছে বইপ্রেমী দর্শনার্থী।
দুইদিনের সাপ্তাহিক ছুটিতে বেশ জমে উঠে বইমেলা। লেখক-পাঠক আর বইপ্রেমীদের উপস্থিতিতে এটি মিলনমেলায় পরিণত হয়।
মেলার পরিসর বড় হওয়ায় বেশ স্বাচ্ছন্দ্য নিয়েই ঘুরছেন বইপ্রেমীরা। এ পর্যন্ত বেচাবিক্রি নিয়ে সন্তুষ্ট দোকানিরাও।
শিশুপ্রহর থাকায় শিশুতোষ গ্রন্থের প্রকাশনা বেশ বাড়ে। প্রকাশিত হয় অনীল বাশারের কালো ঘোড়া
এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৮১২টি।
নতুন বইয়ের মাঝে ভালোলাগা খুঁজছেন পাঠকরা। বইমেলা চলবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।








