চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় উত্তম সেনের বই ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

প্রচ্ছদশিল্পের জগতে এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী নাম উত্তম সেন। প্রচ্ছদ শিল্পী হিসেবেই তাকে চেনেন সবাই। গুণী সব লেখক, সাহিত্যিকের বইয়ের প্রচ্ছদ করা ছাড়াও তরুণ লেখকদের কাছেও তিনি অতি পরিচিত একটি নাম। তবে প্রচ্ছদশিল্পী হিসেবে সমাদৃত হলেও তার লেখক সত্তা সদা জাগ্রত। যার ফলশ্রুতিতে অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে তার লেখা একটি বই।

বইমেলায় উত্তম সেনের লেখা নতুন বই ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’। লেখকন জানালেন, এটি রাজনৈতিক ও সমাজ সচেতনমূলক ভিন্নধর্মী ছড়াগ্রন্থ। যা প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন। তবে বইমেলায় ছাড়গ্রন্থটি পাওয়া যাবে ‘বিশ্ব সাহিত্য ভবন’ এর স্টলে। যার স্টল নম্বর ৫০৪।

ছড়াগ্রন্থটি নিয়ে উত্তম সেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’য় ছড়াগুলো বহু আগের লেখা। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে যখন রাষ্ট্রে স্বৈরাচারী আইন জারী ছিলো তখন লেখা। বেশীর ভাগই পলিটিক্যাল।

এতো পুরনো লেখা তখন না ছেপে এখন কেন? এমন প্রশ্নে উত্তম সেন বলেন, তখনকার স্বৈরাচার বিরোধী মুভমেন্ট নিয়ে আমার ছড়াগুলো লেখা হলেও তখনকার কোনো পাবলিশার্স এগুলো নিয়ে বই বের করতে রাজি হয়নি। ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’ বইয়ে স্বৈরাচারী আমল ছাড়াও জামায়াত, পেট্রোল বোমা প্রসঙ্গগুলোও এসেছে ছড়ায়। সবকিছুর একটা সংকলনই এই বই।

এ বছর প্রচ্ছদের চাপ কেমন? এই প্রশ্নে প্রখ্যাত এই প্রচ্ছদশিল্পী বলেন, এ বছর এখন পর্যন্ত প্রায় আড়াইশোর মতো প্রচ্ছদ করেছি। এরমধ্যে অনেক বই ই শিশুদের, যেগুলোর ইলাস্ট্রেশনও আমাকে করতে হয়। মেলা শেষ হতে হতে হয়তো তিনশো বই ধরবে। গত বছরও প্রায় তিনশো বইয়ের প্রচ্ছদ করেছিলাম।

ট্যাগ: উত্তম সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোস্টার, ফেস্টুন, চিত্রকলায় ফুটে উঠেছে একুশের আবেগ

পরবর্তী

‘আমি নেতৃত্ব দিছি, কিন্তু পদের প্রতি কোনো মোহ ছিল না’

পরবর্তী
ভাষা সংগ্রামী আব্দুল জলিল ভূইয়া

‘আমি নেতৃত্ব দিছি, কিন্তু পদের প্রতি কোনো মোহ ছিল না’

বার্সা-অ্যাটলেটিকোতে খুশি খবর

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT