চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আব্দুল আলীমের ‘সাইবার ক্রাইম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

হরহামেশা আমাদের ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। চুরি হয় ডেবিট বা ক্রেডিট কার্ডের গোপন নম্বরও। অনেক সময় স্পাম মেইলের মাধ্যমে কোটি কোটি ডলার লেনদেনের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটে আশপাশে। অজ্ঞাতনামা ব্যক্তির এসএমএস, হুমকি, নম্বর ক্লোনসহ নানা ধরনের সাইবার ক্রাইম কীভাবে সংঘটিত হয়। কারা করছে এসব অপরাধ, কারাই বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এসবের সুস্পষ্ট ধারণা দিয়ে লেখা হয়েছে ‘সাইবার ক্রাইম: প্রযুক্তির ঝুঁকি ও নিরাপত্তা’ বইটি।

‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ থেকে বইটি প্রকাশিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার ১৯ নম্বর প্যাভিলিয়ন ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ এ বইটি পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে তরুণ ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম থেকে বাঁচতে ও নিরাপদে মোবাইল, কম্পিউটার, ফেসবুক ও ইন্টারনেটের ব্যবহার জানানোর মতো তথ্যবহুল বইটি। বইটি সাজানো হয়েছে অসংখ্য সত্য ঘটনা, হ্যাকিং, প্রাকিং ও নানা কলা-কৌশলের বর্ণনা দিয়ে।

সাইবার ক্রাইম কী? কীভাবে এটি সংঘটিত হয়? ডিজিটাল ব্যবস্থার কী কী ফাঁকফোকর রয়েছে? তথ্যপ্রযুক্তির বিপ্লবের সঙ্গে এই অপরাধের ক্রমবৃদ্ধি কতটুকু? বিশ্বে কী কী ধরনের সাইবার ক্রাইম হয়? বাংলাদেশেই বা কেমন অপরাধ হচ্ছে বা আগামীতে হতে পারে? কম্পিউটার, মোবাইল ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে কী ধরনের অপরাধ হয়? ব্যাংকিং সেক্টরে কেমন অপরাধ হয়? সাইবার অপরাধকে কেন্দ্র করে যে বৈশ্বিক চক্র গড়ে উঠেছে তার অবস্থাই বা কী? সাইবার সম্পর্কিত ক্রিমিনাল ইন্ডাস্ট্রিজের অর্থনৈতিক অবস্থান কেমন? বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধ মোকাবিলায় কতটুকু সক্ষম? সাইবার অপরাধের সমাধান কোথায়? এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তরের আলোকেই লেখা হয়েছে এ গ্রন্থ। বর্ণনা করা হয়েছে মোবাইলের মাধ্যমে প্রতারণা, কম্পিউটারভিত্তিক সাইবার ক্রাইম ও অন্যান্য টেকনোলজি ব্যবহার করে বিশ্বব্যাপী অপরাধীরা যেসব অপরাধ করে থাকে, সে সম্পর্কে।

বইটি পড়লে জানা যাবে প্রযুক্তিপণ্য ব্যবহারের ঝুঁকিপূর্ণ দিক ও সাইবার ক্রাইমের শিকার হলে কোথায় গিয়ে অভিযোগ করতে হবে, সে সম্পর্কে। বইটির দাম রাখা হয়েছে ২২৫ টাকা।

লেখক আব্দুল আলীম একজন গণমাধ্যমকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী  কাজ করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। বর্তমানে কাজ করছেন দৈনিক মানবজমিনে। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখালেখির কাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাসাইবার ক্রাইম
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT