ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন। তিনি বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারালো।
শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।










