চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় ভোট পুনর্গণনার নির্দেশ, ক্ষিপ্ত ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-মধ্যবর্তী নির্বাচন-ফ্লোরিডা-ভোট পুনর্গণনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট-রিপাবলিকান ভোটের ব্যবধান খুব কম হওয়ায় মেশিনে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ফ্লোরিডার রাজ্য সচিব কেন ডেজনার বলেছেন, ফ্লোরিডার গভর্নর ও সিনেটর – দু’টো পদের নির্বাচনেরই অনানুষ্ঠানিক ফলে দু’দলের প্রার্থীর ভোটের পার্থক্য ০.৫ শতাংশেরও নিচে। তাই আইন অনুসারে ভোট পুনর্গণনা বাধ্যতামূলক।

ফ্লোরিডার সিনেট আসনের বেসরকারি ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী বিল নেলসন ও রিপাবলিকান রিক স্কটের মাঝে মাত্র ০.১৫ শতাংশ ভোটের ব্যবধান পাওয়া গেছে।

Banglabid

অন্যদিকে গভর্নর পদে প্রথমেই বিপুল ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ডেমোক্রেটিক দলের অ্যান্ড্রু গিলাম। কিন্তু পরে রিপাবলিকান প্রার্থী রন ডিস্যান্টিস বিপুল পরিমাণ ভোট পেয়ে সেই পার্থক্য কমিয়ে মাত্র ০.৪১ শতাংশে নিয়ে আসেন।

ভোট পুনর্গণনার সিদ্ধান্তে অবশ্য খুব ক্ষেপে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এটা ডেমোক্রেটিক পার্টির ষড়যন্ত্র। ডেমোক্র্যাটরা নির্বাচন ‘চুরি’ করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি।

৬ নভেম্বরের নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত সব ব্যালটের মধ্যে এ দু’টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালটগুলোর অন্যতম। এজন্যই ফ্রোরিডা নিয়ে সরব ট্রাম্প।

Trying to STEAL two big elections in Florida! We are watching closely!

— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2018

Reneta

ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রিক স্কট এবার সিনেটের জন্য লড়ছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনিও এ ব্যাপারে সতর্ক করেছেন।

তবে স্কট বা ট্রাম্প কেউই তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

ধারণা করা হচ্ছে পুনর্গণনা শেষ হতে বেশ কয়েকদিন লেগে যাবে। কিন্তু বিশ্লেষকদের মতে, এটি নিয়ে বেশ কিছু আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ফ্লোরিডা সরকারকে; যার ফলে বিজয়ী ঘোষণা হতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT