চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাওয়ার-ইসিবির এক যুগের সম্পর্কে ইতি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে এক যুগের সম্পর্কে ইতি ঘটতে যাচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ারের। অ্যাশলে জাইলস ম্যানেজিং ডিরেক্টর পদে বসার পর ইসিবিতে যে বড় রকমের পরিবর্তন আসছে, এটা তারই অংশ। ব্রিটিশ মিডিয়া অন্তত এমনটাই বলছে।

জিম্বাবুয়ের সাবেক এই তারকা ব্যাটসম্যান গত পাঁচ বছর ধরে ইসিবির ডিরেক্টর ছিলেন। সেসময়ই টেস্টে বিশ্বের একনম্বর দল হয় ইংল্যান্ড এবং ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপও জেতে।

জাইলস এরই মধ্যে ফ্লাওয়ারকে বলে দিয়েছেন, তার সার্ভিস আর দরকার নেই ইংল্যান্ডের।

Banglabid

কিছুদিন আগেই ডেইলি মেইল জানিয়েছিল, ইংল্যান্ডে ফ্লাওয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত এবং তাকে সরিয়ে দেয়াটা এখন শুধু সময়ের ব্যাপার।

পাঁচ বছর আগে ইংল্যান্ডের হেড কোচের পদ থেকে পদত্যাগের পর ৫১ বছরের ফ্লাওয়ারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয় ইসিবি। সেসময় ইংলিশ কাউন্টি দলগুলোর কোচদের প্রশিক্ষণের দায়িত্বও দেয়া হয় তাকে।

গত ডিসেম্বরে ইংলিশ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ইসিবিতে জাইলস দায়িত্ব নেয়ার পর থেকেই তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ফ্লাওয়ারের। ব্রিটিশ মিডিয়ার মতে, তারই মূল্য পরিশোধ করতে হচ্ছে ফ্লাওয়ারকে।

Reneta

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলে আলাদা দায়িত্বে থাকাকালীন সময়সূচি এবং খেলোয়াড়দের রিলিজের বিষয়টি নিয়ে এই জুটির মধ্যে প্রায়ই ঝামেলায় জড়িয়েছিলেন। তাছাড়া ফ্লাওয়ারের উচ্চ বেতনও একটা বড় ইস্যু বলে জানায় সেদেশের মিডিয়া।

২০০৭ সালে প্রথম সহকারী কোচ হিসেবে ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হন ফ্লাওয়ার। দুই বছর পর ইংলিশদের হেড কোচ হয়ে যান তিনি। তবে ২০১৩-১৪ সেশনে অস্ট্রেলিয়ার কাছে ৫-০তে অ্যাশেজ হারের পর নিজের পদ থেকে সরে দাঁড়ান ফ্লাওয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT