চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিজে যেসব খাবার কখনই রাখবেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

বাজার থেকে কোন খাবার কিনে আনার পর সংরক্ষণের জন্য প্রথমেই মাথায় আসে রেফ্রিজারেটরে রাখার কথা। অথচ, এর ফলেই পাল্টে যেতে পারে আপনার খাবারের গুণাগুণ। পাঠকের জন্য আহ থাকছে সে সব খাবারের তালিকা যেগুলো কখনই ফ্রিজে রাখা ঠিক না।

টমেটো

টমেটো

টমেটো ফ্রিজে রাখলে এর আকার ও স্বাদ বদলে যেতে পারে, অনেক সময় অতিরিক্ত নরমও হয়ে যেতে পারে। টমেটো তাড়াতাড়ি পাকাতে কাগজ বা প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজের বাইরে রাখুন।

বীচিযুক্ত ফল 

বীচিযুক্ত ফল

Reneta

ঠাণ্ডা তাপমাত্রা অনেক সময় বীচিযুক্ত ফলের স্বাদ বদলে দেয়। পীচ, চেরী প্রভৃতি ফল সাধারণ কক্ষ তাপমাত্রাতেই ভালো থাকে। কাগজের প্যাকেটে মুড়িয়ে শুকনো জায়গায় রেখে দিলেই এগুলো ভালো থাকবে।

পেঁয়াজ

পেঁয়াজ

ফ্রিজের আর্দ্রতা পেঁয়াজকে নরম করে দেয়। ফলে, পেঁয়াজের স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়ে যায়। ঘরের অপেক্ষাকৃত ঠাণ্ডা জায়গায় শুকনো অবস্থায় পেঁয়াজ রাখুন।

তেল

তেল

তেল ফ্রিজে রাখলে তা আরও ঘন এবং চিটচিটে হয়ে যেতে পারে। অলিভ অয়েল আর নারকেল তেল অধিক ঠাণ্ডায় জমে যায়। তবে, যে কোন ধরনের বাদামের তেল অবশ্যই ফ্রিজে রাখতে হবে।

গরম সস

গরম সস

সস বানিয়ে তা কখনই ফ্রিজে রাখা উচিৎ না। ভিনেগার ও অন্যান্য সংরক্ষণকারী উপাদান সসকে বাইরের তাপমাত্রাতেই ভালো রাখে।

রসুন

রসূন

রসুন ফ্রিজে রাখলে তা রসুনের ভালো থাকার মেয়াদ আরও কমিয়ে দেয়, স্বাদেও পরিবর্তন আসে। কাগজের ব্যাগে রসুন ঢুকিয়ে তা ঠাণ্ডা ও অন্ধকার স্থানে রাখুন।

মধু

মধু

ফ্রিজের অতি ঠাণ্ডায় মধু জমে যায়। তাই বায়ুনিরোধক বোতলে ঢুকিয়ে রান্নাঘরে মধু রাখাই শ্রেয়।

পাউরুটি

পাউরুটি

ফ্রিজে পাউরুটি রাখলে তা আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তিন চারদিনের মধ্যে যতটুকু খাবেন ততটুকু পরিমাণ পাউরুটি ফ্রিজের বাইরে রাখাই ভালো। বাকিটুকু ফ্রিজে রাখতে পারেন।

আলু

আলু

ফ্রিজে না রেখে আলু শুকনো কাগজের ব্যাগে রাখুন। কেননা, ফ্রিজে রাখলে আলুর ভেতরের শর্করা উপাদান গুলো ভেঙে যায়, এতে স্বাদ পরিবর্তন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রিজলাইফস্টাইললিড বিনোদনস্বাস্থ্য
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাংলা লিমেরিকে জীবন ও রাজনীতি

পরবর্তী

মালয়েশিয়াকে ১০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

পরবর্তী
ছবি: বাফুফে

মালয়েশিয়াকে ১০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী ইয়াসিন বাঁচতে চায়

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT