চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের ‘জাঙ্গল’ ক্যাম্পে খোলা আকাশের নিচে কয়েকশ’ শরণার্থী শিশু-কিশোর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৩৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের ক্যালে ‘জাঙ্গল’ ক্যাম্প শরণার্থী শিবিরে কয়েকশ’ শরণার্থী এখনো বসবাস করছে বলে জানিয়েছে বিবিসি। তবে ফরাসি কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পটি বর্তমানে খালি আছে।

বিবিসি’র ইউরোপ প্রতিনিধি গ্যাভিন লি জানান, শরণার্থী শিবিরটিতে প্রায় দু’শ শিশু-কিশোর খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের দিনে থাকা তো দূরের কথা, রাতে ঘুমানোরও কোনো জায়গা নেই। বাবা-মা বা অভিভাবক ছাড়া সেখানে রয়েছে সেই ছেলেমেয়েরা।

এদের মধ্যে ৩০ জনের মতো একটি গুদামে থাকার সুযোগ পেলেও বাকিদের থাকার জায়গা হয়নি এখনো। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন লি। এসব শিশু-কিশোর সময়ের সাথে সাথে আরও মরিয়া হয়ে উঠছে।

গত সোমবার থেকে শুরু হয়েছে বন্দরনগরী ক্যালের এই ক্যাম্প থেকে অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার কাজ। এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৬শ’ শরণার্থীকে বিভিন্ন রিসেপশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফ্রান্স সরকার। এদের মধ্যে রয়েছে অভিভাবকহীন দেড় হাজার শিশু-কিশোর।

বিবিসি রিপোর্টার লি’র টুইট
বিবিসি রিপোর্টার গ্যাভিন লি’র টুইট

ক্যাম্পটি বন্ধ করে দেয়ার জন্য তাবু থেকে শুরু করে সব ধরণের অস্থায়ী আবাসনগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। শরণার্থীদের অনেকে তাদের আবাসনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া যায়। সেই আগুন নিভিয়ে তাবু ও ঘরবাড়িগুলো ভেঙ্গে দেয়া হয়।

ক্যালে বন্দর পাস-দ্যে-ক্যালে’র প্রধান ফাবিয়েন বুচিও কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছেন।

থাকার সব ধরণের ব্যবস্থা ধ্বংস করে দেয়ার কারণে ক্যালে ক্যাম্পে খোলা আকাশের নিচে দিনরাত থাকতে হচ্ছে অভিভাবকবিহীন ছেলেমেয়েদের।

আবাসন ভেঙ্গে ফেলা এবং শরণার্থীর সফল স্থানান্তরের পরও কীভাবে এতগুলো ছেলেমেয়ে সেখানে রয়ে গেল আর কর্তৃপক্ষ কেনই বা ব্যাপারটি অস্বীকার করছে – সে প্রশ্নের জবাব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যাচ্ছে না।

সাড়ে ৫ হাজারের বেশি লোক সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ফ্রান্স সরকার
সাড়ে ৫ হাজারের বেশি লোক সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ফ্রান্স সরকার

সেভ দ্য চিলড্রেন’র ডরোথি স্যাং বিবিসিকে জানান, ক্যাম্পে রয়ে যাওয়া শিশুদের নাম স্থানান্তরের জন্য নিবন্ধন করা হয়নি।

তিনি বলেন, ক্যাম্পে যখন আগুন ছড়িয়ে পড়ে, পুরো ক্যাম্প খালি করে ফেলা হচ্ছিল। কিন্তু আগুন লাগায় শিশুদের নিবন্ধন কার্যক্রমটি সে সময় স্থগিত করা হয়। অন্যদিকে শরণার্থীদের সরিয়ে নেয়ার জন্য আনা সবগুলো কন্টেইনারও ততক্ষণে ভরে গেছে। তাই নিবন্ধন না হওয়া সেই ছেলেমেয়েদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না।

নিবন্ধনহীন ছেলেমেয়েদের অনেকে পালিয়ে গেছে। তাদের অবস্থান এখনো জানা যায়নি।

ট্যাগ: অভিবাসীফ্রান্সশরণার্থীসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাপ-আমব্রেলা মাশরুম উৎপাদনে সফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষক

পরবর্তী

কানাডায় পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় গুলশান হামলা ও তাহমিদ প্রসঙ্গ

পরবর্তী

কানাডায় পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় গুলশান হামলা ও তাহমিদ প্রসঙ্গ

বৃষ্টির শঙ্কায় ঢাকা টেস্টের প্রথম দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT