আন্তর্জাতিক

ফ্রান্সের নির্বাচনের দ্বিতীয় ধাপেও মাক্রোঁর নিরঙ্কুশ জয়

ফ্রান্সের নির্বাচন-মাক্রোঁ

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপেও নিরঙ্কুশ বিজয় পেয়েছে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রোঁর নতুন রাজনৈতিক দল লা রিপাবলিকে এন মার্চে (রিপাবলিক অন দ্য মুভ)।

নির্বাচন শেষে প্রায় সব ভোট গণনার পর দেখা যায়, ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭ আসনের মধ্যে ৩শ’রও বেশি আসনে জয় পেয়েছে দল ও এর মিত্র দলগুলো।

মাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার রাজনৈতিক দলকে ফ্রান্সের নির্বাচন পার্লামেন্টে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিলো।

নির্বাচনের এই ফল মাক্রোঁকে তার ইউরোপীয় ইউনিয়নপন্থী দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন ও ব্যবসাবান্ধব দেশ গড়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে দিলো। এর ফলে ফ্রান্সের অন্য সবগুলো মূলধারার রাজনৈতিক দলকে লাইন থেকে হটিয়ে দিয়ে ৩৯ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট নিজ পরিকল্পনাগুলো বাস্তবায়নের পক্ষে পার্লামেন্টে দৃঢ় একটি অবস্থান পেলেন।

তবে জয়ের ব্যবধান আগের ধারণা ও জরিপের ফলের পূর্বাভাস থেকে কিছুটা কম। এর জন্য অবশ্য ভোটারের কম উপস্থিতিকেই দায়ী করা হচ্ছে। ৫ বছর আগের নির্বাচনের তুলনায় ১০ শতাংশেরও বেশি কমে এবার ভোটার উপস্থিতি ছিলো মাত্র ৪২ শতাংশ।

বিষয়:ইম্যানুয়েল মাক্রোঁফ্রান্সের নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…