চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনির ‘তানজিলস ক্রিয়েশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
বিনোদন
A A

জমকালো ফটোশুটে মডেলদের দেখা যায় আধুনিক স্টাইলে। ফটোগ্রাফার ছাড়াও এসব শুটের নেপথ্যে কাজ করেন কেউ কেউ। তাদের দিক-নির্দেশনায় সর্বাধুনিকভাবে মডেলদের উপস্থাপন দেখে চোখ সরানো যায় না! অনেকেই মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু জানেন না করণীয়! এসব বড় বড় শুটের নির্দেশক বা মডেলিং গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন তানজিল জনি। যিনি ফ্যাশন ‘মডেল তৈরির কারিগর’ হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন।

বর্তমানে দুই শতাধিক তরুণ তরুণীদের মডেলিং শেখাচ্ছেন তানজিল জনি। এজন্য তিনি একটি গ্রুমিং স্কুল চালু করেছেন। নাম ‘তানজিলস ক্রিয়েশন’। গেল বছর নভেম্বর থেকে তানজিল জনির এই ফ্যাশন গ্রুমিং স্কুল চালু হয়েছে। যেখানে তিনটি ব্যাচে সপ্তাহে দুদিন করে ক্লাস নেয়া হয়। এসব ক্লাসে মডেলিংয়ের মূল বিষয়গুলো হাতে কলমে শেখান তানজিল জনি।

ভর্তির জন্য সবাইকে নয়, বেছে বেছে নতুন ছেলে মেয়ে নেন বলে জানান তানজিল জনি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুমিং সিজন (স্কুল) আমার। তিনমাসের কোর্স বলেই এটিকে সিজন বলছি। যারা নিষ্ঠবান, মনোযোগী, পরিশ্রমী তারা আমার গ্রুমিং স্কুলে থাকাকালীন মডেলিংয়ের বিভিন্ন শোতে অংশ নিতে পারে। লকডাউনের কারণে ক্লাস বন্ধ রাখছি। লকডাউন উঠলেই ক্লাস শুরু হয়।

গেল চার বছর ধরে গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন তানজিল জনি। লেখাপড়া করেছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। আজরা মাহমুদের মাধ্যমেই তার এখানে পথচলা শুরু। বেশ কিছু শুটের ছবি ভাইরাল হয়েছে। অনন্ত জলিলের পৃষ্ঠপোষকতায় হিরো আলমকে ভেঙে নতুন লুকে হাজির করেছিলেন তানজিল জনি। এছাড়া সিনিয়র জুনিয়র মডেলদের নিয়ে নিয়মিত কাজ করছেন। তিনি তার কাজটি বেশ তৃপ্তির কথা জানালেন।

Reneta

বললেন, ২০২০ এ দেশের সবচেয়ে বড় ফ্যাশন শো ট্রেসমি ফ্যাশন উইকেও কাজ করেছি। ছয়টি দেশের বিদেশি কোরিওগ্রাফার মডেলরাও ছিল। এছাড়া ম্যাগাজিন, বিলবোর্ড ছাড়াও আরও বড় বড় কাজ করেছি। ট্রানজেন্ডারদের নিয়েও আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। শুরুতে অনেক পরিশ্রম, ফ্যাশন সেন্স, যোগাযোগ ক্ষমতা সবকিছুর কারণে করে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। দেশ বিদেশে মডেলিংয়ের মঞ্চে মডেলরা হাঁটেন, সেই হাঁটা বা তাদের আচারণ শেখাই। তাই ফ্যাশন কোরিওগ্রাফার বা গ্রুমারের মূল্য অনেক বেশি।

তানজিল জনি বলেন, পাঁচ বছর যাদের নিয়ে কাজ করতাম তারা প্রত্যেকেই ভালো অবস্থানে। বিভিন্ন শুটের সুযোগ দিয়ে আমি কোনো লাভবান হয়নি। বরং অনেকে স্বীকার করতে চায় না। তবে এখন আমি পেশাদারীভাবে গ্রুমিং স্কুল শুরু করেছি। এর বাইরে কোরিওগ্রাফার হিসেবে কাজ করি যারা বিশেষ করে লুক পরিবর্তন যারা করতে চায়, তারা আমাকে বেশি ডাকেন। আমি আমার কাজ নিয়ে তৃপ্ত। ধৈর্য্য নিয়ে এগিয়ে যেতে পারলে সাফল্য আসবে। আগামীতে এভাবেই কাজ করতে যেতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মডেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষটা আরও মধুর, রেকর্ড গড়া জয়ে ৪-১’এ সিরিজ বাংলাদেশের

পরবর্তী

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারকে সিরিজ উৎসর্গ

পরবর্তী

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারকে সিরিজ উৎসর্গ

আজ থেকে বিদেশিদের ওমরার আবেদন শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT