চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন ও মডেলিং জগত নিয়ে পিয়ালের ‘স্বপ্নবাজি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

প্রায় দশ বছর আগে বলিউডে নির্মিত হয়েছিলো ফ্যাশনের গ্ল্যামার্স জগতের কাহিনি নিয়ে ছবি ‘ফ্যাশন’। কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া সহ বেশকিছু অভিনেতা, প্রসিদ্ধ মডেল ছিলেন সেই ছবিতে। ছবিটি নির্মাণ করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন মধুর ভান্ডারকর। বাংলাদেশে ফ্যাশনকে উপজীব্য করে এখন পর্যন্ত তেমন কোনো ছবি নির্মাণ হয়নি। তবে এবার এমন উদ্যোগ নিলেন পিয়াল হোসাইন নামের এক তরুণ।

২০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন পিয়াল হোসাইন। টুকটাক মডেলিং ও করেছেন। এখন তিনি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। দুই দশক ধরে ফ্যাশন ও মডেলিং জগতের উত্থান পতন দেখেছেন। লক্ষ্য করেছেন, এই গ্ল্যামার্স ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠখড় পোড়ান। এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন পিয়াল।

ছবির নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নবাজি’। প্রযোজনা করবে পি এইচ এন্টারটেনমেন্ট। জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পিয়াল হোসাইন। তিনি জানালেন, ফেব্রুয়ারি মাসেই ‘স্বপ্নবাজি’ ছবির কাজ শুরু হবে।

দীর্ঘদিন ধরে পিয়াল থাকেন নিউ ইয়র্কে। ব্যবসার পাশাপাশি ফিল্ম মেকিং নিয়ে লেখাপড়া করছেন। সেখান থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে জানালেন, ছবির মূল গল্প তৈরি করেছি আমি। চিত্রনাট্য সাজাচ্ছেন শাহজাহান সৌরভ। যিনি এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘সাপলুডু’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন। ছবিতে থাকবে চারটি গান। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুই গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ ও কলকাতার নামী শিল্পীরা গানগুলো তৈরি করছেন। ছবির বড় অংশ জুড়ে থাকবে এর কস্টিউম (পোশাক)। বাংলাদেশ, ভারত ও আমেরিকা এই তিন দেশে থেকে তৈরি করা হচ্ছে।

পিয়াল হোসেন বলেন, পপি, পিয়া জান্নাতুল, আবদুন নূর সজল, আইরিন সুলতানা, গোলাম কিবরিয়া তানভীর এই পাঁচ জনের সঙ্গে ‘স্বপ্নাবাজি’ ছবির ব্যাপারে আলাপ করেছি। প্রত্যেকের সঙ্গে মৌখিক কথাবার্তা পাকা হয়েছে। দেশে থাকলে লিখিত চুক্তি করাতাম। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরেই লিখিতভাবে চুক্তি করাবো। ছবির একটি বিশেষ চরিত্রে ওমর সানীকে ভেবেছি। আরও কয়েকজন জনপ্রিয় মডেল থাকবেন।

‘স্বপ্নবাজি’ পরিচালনা করবেন কে? জানতে চাইলে পিয়াল বলেন, চিত্রনাট্যের কাজ একেবারেই শেষের দিকে। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। এটা যেহেতু গ্ল্যামার নির্ভর ছবি, তাই এ প্রজন্মের স্মার্ট ও ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন তেমন একজনকে দিয়েই বানাবো। অভি কথাচিত্রের ব্যানারে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। তিনি বলেন, এখন ছবি নির্মাণের কৌশল বদলে গেছে। আগের মতো সবকিছু পরিচালকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়না। প্রযোজনা প্রতিষ্ঠানের অনেকিছুই করতে হয়। তার ফলাফল ভালো আসে। দেবী, পোড়ামন-২ ছবিগুলো তার প্রমাণ। পাশের দেশে ইন্ডিয়াতেও তাই হচ্ছে।

Reneta

কালো টাকা সাদা কিংবা ফুর্তিবাজির জন্য ছবি প্রযোজনা করতে যাচ্ছি না। ভালোবাসা এবং ভালো কাজের ক্ষুধা আছে বলেই ছবি বানাতে যাচ্ছি। আমার চারপাশের মানুষরা চাচ্ছেন, স্বপ্নবাজি কাজটা খুব ভালোভাবেই হোক। কারণ, আমাদের দেশের ফ্যাশন নির্ভর গল্প নিয়ে আজ পর্যন্ত ছবি হয়নি। শুধু দেশ নয়, আমেরিকা ও কানাডাতেও স্বপ্নবাজি মুক্তি দেওয়া হবে। সেভাবে কাজ আগাচ্ছে।

‘স্বপ্নবাজি’ ছবি প্রসঙ্গে জানতে চাইলে পিয়া জান্নাতুল চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। নির্মাতা, সহশিল্পী কে থাকবেন আগে দেখতে চাই। ব্যাটে বলে মেলার জন্য আরও কিছু আলাপ বাকি। পপি বলেন, ছবির গল্প আমি শুনেছি। খুব চমৎকার। ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে জানার আগ্রহ অনেকের মধ্যে রয়েছে। আমার দিক থেকে ছবিটি করতে সমস্যা নেই। তবে এখনো সাইনিং করিনি। এর বেশী কিছু এখন বলার নেই।

সজল, তানভীর, আইরিনের স্বপ্নবাজি ছবির জন্য আলাপ হয়েছে। তারা এ ছবিতে কাজ করবেন বলে জানিয়েছেন পিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পপিপিয়াপিয়াল হোসাইনলিড বিনোদনসজলস্বপ্নবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT