চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় রমজান মাস উপলক্ষে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম।

দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবার সাশ্রয়ীমূল্যে এই পণ্য পাবে। দুই কিস্তিতে এ পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।

প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে।

নিন্ম আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে দেশব্যাপী সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছে সরকার।

তবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। এই দুই নগরীর মানুষকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।

ময়মনসিংহ জেলায় টিসিবির পণ্য পাবে ৩ লাখ ২ হাজার ৯৭১ জন। এর মধ্যে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৭০ হাজার ৪০৯ জনকে পণ্য দেওয়া হবে। জেলার ১৩টি উপজেলা ও ১০টি পৌরসভার ৫৬৬টি  স্পটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।

Reneta

বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করা হবে। ঝিনাইদহ জেলায় ১ লাখ ২০ হাজার ১শ’ ৩৩টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রয় করা হবে।

কক্সবাজার জেলায় ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন নিম্ন আয়ের মানুষ পাবে টিসিবি’র পণ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিসিবিটিসিবি পণ্যটিসিবি ফ্যামিলি কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT