চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি সেবা দিতে শক্ত অবস্থানে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোন

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন-বিটিআরসি আয়োজিত স্পেকট্রাম নিলামে প্রতি মেগাহার্জ ৩১ মার্কিন ডলার হারে ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কিনেছে গ্রামীণফোন।

বেতার তরঙ্গ কেনার পর গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেছেন, আমাদের প্রযুক্তি নিরপেক্ষে স্পেকট্রামের সাথে নতুন এই স্পেকট্রাম যোগ হওয়ায় গ্রামীণফোন দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ফোরজি সেবা দিতে একটি শক্ত অবস্থানে পৌঁছে গেল।

১৮০০ মেগাহার্জ ব্যান্ড ফোরজি/এলটিই বিস্তারে সবচেয়ে কার্যকরী স্পেকট্রাম এবং গ্রামীণফোনের নতুন ক্রয় তার শীর্ষস্থানকে আরো জোরদার করেছে বলে মনে করে গ্রামীণফোন। এর আগে প্রতিষ্ঠানটি তার সম্পূর্ণ টুজি স্পেকট্রাম এর জন্য টুজি প্রযুক্তি নিরপেক্ষতা চেয়ে আবেদন করে এবং রেগুলেটরের অনুমতি লাভ করে।

গ্রামীণফোনের আধুনিক নেটওয়ার্ক উপভোগ করার জন্য গ্রাহকদের তাদের থ্রিজি সিম পরিবর্তন করে ফোরজি সক্ষম সিম গ্রহণ করতে অনুরোধ করা হয়।

গ্রামীণফোনের সিইও বিটিআরসি, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে সাফল্যের সাথে স্পেকট্রাম নিলাম সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান এবং সারাদেশে একটি মানসম্পন্ন ফোরজি নেটওয়ার্ক বিস্তারে সহায়তা কামনা করেন।

তিনি বলেন, এই নিলাম আয়োজন করে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে গেল। আমরা আশা করবো যে সফলভাবে ফোরজি বিস্তার এবং এর ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে তারা যৌক্তিক নীতি গ্রহণ করবেন।

Reneta

গ্রামীণফোন উন্নততর নেটওয়ার্ক এবং মানসম্পন্ন সেবার জন্য সব সময় পরিচিত একথা পুনরায় উল্লেখ করে তিনি বলেন, যখন আমরা ফোরজি চালু করবো তখনো আমরা গ্রাহকের অভিজ্ঞতার বিষয়ে কোন ছাড় দেব না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT