অভিনেতা, নির্মাতা জিয়াউল হক পলাশের ব্যক্তিগত ফেসবুক আইডিটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গত ৪ দিন যাবত তার আইডিতে এমনটা দেখা গেছে।
সাধারণত কোন ব্যবহারকারীর মৃত্যুতে অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু পলাশের অ্যাকাউন্টে ঢুকতে গেলে ‘রিমেম্বারিং’ দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে পলাশ জানান, তিনি ঠিক আছেন। পলাশ তার অনুসারীদের কেউ যাতে বিভ্রান্ত না হন সেই আশা ব্যক্ত করেন।
কাজল আরেফিন অমি পরিচালানায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্র দিয়ে তুমুলভাবে আলোচিত হওয়া এ অভিনেতা বলেন, ‘গত ৪দিন ধরে ফেসবুকে রিমেম্বারিং দেখাচ্ছে। আইডিতে প্রবেশ করতে পারছি না। সমস্যা সমাধানের জন্য কাজ চলছে।’
পলাশ মনে করেন, এটি হতে পারে খ্যাতির বিড়ম্বনা। বললেন, হয়তো দলগতভাবে কেউ আইডিতে রিপোর্ট করেছে। পাশাপাশি টেকনিক্যাল সমস্যাও হতে পারে। গত দুদিন ধরে একজন বিচক্ষণ মানুষ আইডি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আশা করছি শিগগির সমস্যার সমাধান হবে।








