গত ১৮ নভেম্বর থেকে বন্ধ থাকার পর অবশেষে ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেছেন, আজকের মধ্যেই খুলে দেওয়া হবে জনপ্রিয় এ সামাজিক মাধ্যম।
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এ ব্যাপারে মোবাইল অপারেটরদের ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করে ফেসবুক খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সব জায়গায় ফেসবুক চালু হতে ঘণ্টাখানেক লাগতে পারে।
পলক জানান, ই-কমার্সে কাজের সুবিধার কথা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ফেসবুক খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে।






