এখন থেকে ফেসবুকের ফটো অ্যালবামে কোনো স্মরণীয় মুহুর্ত, ঘটনা কিংবা ভ্রমণের ছবিই নয় সেসব নিয়ে আপনার লেখা পোস্ট এবং চেক-ইনগুলোকেও সংরক্ষণ করতে পারবেন।
কোন একটি বিষয়ে ব্যবহারকারীর সব পোস্টকে এক জায়গায় আনতে এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
ইতোমধ্যে গুগলের সঙ্গে পাল্লা দিতে ফেসবুকের এই নতুন সুবিধা কাজে আসবে বলে মনে করে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
ফেসবুকের এই নতুন ফটো অ্যালবাম সুবিধায় ব্যবহারকারী শুধু ছবি নয় পছন্দমতো পোস্ট জোড়া দিয়ে বানিয়ে নিতে পারবেন ডিজিটাল স্ক্র্যাপবুক।

যেমন, কেউ সমুদ্র সৈকতে গেলে সেখানে তার ছবির পাশাপাশি সৈকতের ঢেউ নিয়ে নিজের লেখা পোস্ট, সৈকতে পছন্দের কোনো হোটেল বা রেস্টুরেন্টের চেক-ইন এসবই চাইলে ফেসবুকের ফটো অ্যালবামে সংরক্ষণ করতে পারবেন।









