চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে সরাসরি দেখা যাবে মক্কার তারাবি নামাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের মুসলিমদের কাছে পবিত্র মক্কা নগরীতে পবিত্র রমজানের তারাবি নামাজ এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা-রীতি সরাসরি দেখাতে ফেসবুকের সঙ্গে চুক্তি করেছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।  চুক্তির ফলে মসজিদ-আল হারাম বা মক্কার গ্র্যান্ড মসজিদে আদায় হওয়া তারাবি নামাজ সরাসরি দেখাবে ফেসবুক।

বিশ্ব জুড়ে পবিত্র এই মাসে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলিমরা তারাবি নামাজসহ সব ধর্মীয় রীতি পালন করেন।  পবিত্র মক্কা নগরীতে তারাবিসহ অন্যান্য রীতির বিষয়ে অনেকেরই আগ্রহ থাকে। কিন্তু সবার পক্ষে তো সেখানে গিয়ে দেখা সম্ভব হয় না। এবার তাদের দেখার ইচ্ছাপূরণে ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি গণমাধ্যমটি।

রমজান উপলক্ষ্যে ফেসবুকের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে আরব নিউজের সম্পাদক ফয়সাল জে. আব্বাস বলেন: পবিত্র রমজান মাসে পবিত্র মক্কা নগরীতে এসে এখানে হওয়া নামাজসহ অন্যান্য ধর্মীয় রীতি পালন করা হয় না অনেকের।  ফেসবুকের সঙ্গে আমাদের এই চুক্তির ফলে এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিমরা পবিত্র মাসে পবিত্র নগরীতে আদায় হওয়া তারাবিসহ অন্যান্য রীতি সরাসরি দেখতে পাবেন।’

মুসলিমদের মধ্যে মক্কার রমজানের চিত্র ছড়িয়ে দেয়ার চুক্তি সম্পর্কে ফেসবুকের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের হেড অব মিডিয়া পার্টনারশিপ ফারেস আক্কাদ বলেন: আমরা ফেসবুকের নানা ফিচার, টুলস দিয়ে সম্প্রচার ও প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে আছি।  বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরম ভালোবাসার পবিত্র রীতি সম্প্রচারে আমরা পাশে আছি।

পবিত্র রমজান জুড়ে মক্কার তারাবি নামাজ এবং আনুষাঙ্গিক অনুষ্ঠান সরাসরি দেখা যাবে আরব নিউজের ফেসবুক পেজে: https://www.facebook.com/TheArabNews/

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুকমক্কা
শেয়ারTweetPin3

সর্বশেষ

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন

মে ৬, ২০২৬
ছবি: নাহিদা সুলতানা বৃষ্টি (সংগৃহীত)।

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

মে ৬, ২০২৬

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT