সকল ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য মেনশন অ্যাপ উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। এতে ভেরিফায়েড অ্যাকাউন্টধারী যে কোনো ব্যবহারকারী, বিশেষ করে, সাংবাদিকরা যে কোনো স্থান থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং সুবিধা পাবেন।
এর আগে মেনশন অ্যাপটি শুধু সেলিব্রেটিরা ব্যবহারের সুবিধা পেতেন। ফেসবুকের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, ভেরিফায়েড অ্যাকাউন্টধারী যে কোনো সংবাদকর্মী ও বিশেষজ্ঞরা এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে লাইভ ভিডিও সম্প্রচার করতে পারবেন।
এ ব্যাপারে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক ভাডিম লাভরুসিক জানান, জনপ্রিয় গণমাধ্যমকর্মীদের জন্য ফেসবুকের সম্ভাবনাকে কাজে লাগাতে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য এই সেবা চালু করা হয়েছে। এতে যখনই ঘটনা তখন তা সরাসরি সম্প্রচার করা যাবে।
মেনশন অ্যাপটি ভেরিফায়েড অ্যাকাউন্ট উন্মুক্ত করায় তৎক্ষণাৎ খবর সম্প্রচারের মাধ্যমে সরাসরি অ্ডিয়েন্সের মতামতও জানা যাবে। তবে এক্ষেত্রে ভেরিফায়েড অ্যাকাউন্টধারীরা তার দর্শক-শ্রোতা নির্বাচন করে দেয়ার সুবিধাও পাবেন।






