চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে লাইভ সম্প্রচার, বেতারে ধারাবিবরণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ১০, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
টুর্নামেন্টের লোগো

টুর্নামেন্টের লোগো

দীর্ঘ সাত মাসের করোনা বিরতির পর প্রতিযোগিতামূলক খেলায় ফিরছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। রোববার মিরপুরে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট, বিসিবি প্রেসিডেন্টস কাপ। সব ম্যাচই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/bcbtigercricket থেকে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতারে শোনা যাবে ধারাবিবরণী।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ঠিক সাত মাস পর আলোর ঝলকানি দেখা যাবে মাঠে। তিন দলের টুর্নামেন্ট শুরু হবে ১১ অক্টোবর, ফাইনাল ২৩ অক্টোবর।

করোনাভাইরাসের কারণে অন্ধকারে চলে গিয়েছিল দেশের ক্রিকেট। ব্যাট-বলের লড়াইয়ে হোম অব ক্রিকেট এবার আলোকিত হওয়ার অপেক্ষায়। সব ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরুর সময় দুপুর দেড়টা।

তিন দলের আসরটি হবে ডাবল লিগ পদ্ধতির। একেকটি দল অপর দুই প্রতিপক্ষের সঙ্গে দু’বার করে লড়ার সুযোগ পাবে। দল তিনটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

দেশের শীর্ষ ক্রিকেটার ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের একঝাক তরুণ পাচ্ছেন ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ।

Reneta

টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দীপু, রাকিবুল হাসান, মাহমুদুল হাসান জয় আছেন মূল স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে আছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

মাহমুদ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মো: মিঠুন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরী, এনামুল হক বিজয়, মো: সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি। স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাইদুল অঙ্কন, মেহেদী হাসান রানা।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডেলিড স্পোর্টসসরাসরি সম্প্রচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT