চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ভুয়া খবর চিহ্নিত করার ১০ কৌশল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

অনলাইনে, বিশেষ করে ফেসবুকের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবরের উৎপাত যখন দিন দিন বেড়ে চলেছে, তখন ভুয়া খবর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে ব্রিটেনের পত্রিকার পাতায় বিজ্ঞাপন দেয়া শুরু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

দ্য টাইমস, দ্য গার্ডিয়ান এবং ডেইলি টেলিগ্রাফসহ ছোটবড় বহু পত্রিকায় ছাড়া হয়েছে ফেসবুকের সেই বিজ্ঞাপন।

একটি সংবাদ আসল না ভুয়া তা চিহ্নিত করতে ওই বিজ্ঞাপনে ১০ টি পরামর্শ দেয়া হয়েছে। সেখানে সংবাদের শিরোনাম, বানান এবং ছবির দিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, লেখাটি প্রকাশের তারিখ এবং ওয়েবসাইটের ঠিকানাও যাচাই করে দেখতে বলা হয়েছে সেটি ব্যঙ্গাত্মক লেখা কি না জানার জন্য।

পরামর্শ ১০টি হচ্ছে –

১. শিরোনাম নিয়ে সন্দিহান হোন
ভুয়া খবরের শিরোনামগুলোতে চমক দেয়া অবাস্তব কথাবার্তা থাকে। ইংরেজি লেখাগুলো হয় সাধারণত বড় হাতের অক্ষরে। শেষে দাঁড়ি বা ফুলস্টপের বদলে প্রায়ই একটি বিস্ময়সূচক চিহ্ন থাকে।

২. ইউআরএল ভালো করে লক্ষ্য করুন
সন্দেহজনক ইউআরএল বা ওয়েবসাইটের ঠিকানা দেখলে মূল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা করে নেয়া ভালো।

Reneta

৩. সংবাদের সূত্র যাচাই করুন
যে সূত্র থেকে আর্টিকেলটি লেখা হয়েছে তা কতটা নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য তা যাচাই করে নিতে হবে।

৪. অস্বাভাবিক ফরম্যাটিং খেয়াল করুন
ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে প্রায়ই বানান ভুল থাকে, সংবাদের ফরম্যাটেও চোখে পড়ার মতো সমস্যা থাকে। এগুলো সম্পর্কে সচেতন হতে হবে।

৫. ছবি লক্ষ্য করুন
ভুয়া সংবাদে যে সব ছবি বা ভিডিও ব্যবহার করা হয়, সেগুলোতে অনেক কারসাজি করা থাকে। এ ধরণের মাল্টিমিডিয়া আইটেম নিয়ে সন্দেহ হলে অবশ্যই যাচাই করে নেয়া প্রয়োজন।

৬. তারিখ খেয়াল করুন
ভুয়া খবরগুলোতে অনেক সময় ঘটনার দিনক্ষণে অসঙ্গতি দেখা যায়। কখনো কখনো বহু পুরনো সংবাদও নতুন করে ছড়িয়ে দেয়া হয় পাঠককে বিভ্রান্ত করা উদ্দেশ্যে।

৭. তথ্য-প্রমাণ যাচাই করুন
লেখকের পরিচয় এবং তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করে দেখা উচিত। বেনামি সূত্রে লেখা বা দূর্বল প্রমাণের উল্লেখ করে তৈরি সংবাদ সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে।

৮. অন্য সংবাদমাধ্যমেও খুঁজে দেখুন
অন্য কোনো সংবাদমাধ্যমে যদি খবরটি প্রকাশিত না হয়, তাহলে সেটি ভুয়া হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।

৯. খবরটি কি ব্যঙ্গ?
প্রকাশিত আর্টিকেলটি আসলেই খবর নাকি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক লেখা সেটি আগে বিবেচনা করে দেখা জরুরি।যে সূত্রে খবর দেয়া হচ্ছে সেটি এমন বিদ্রুপাত্মক সংবাদ ছড়ায় কিনা তাও জানা দরকার।

১০. কিছু লেখা ইচ্ছাকৃত মিথ্যা
একটি আর্টিকেল পড়ার পর অবশ্যই চিন্তা করে দেখতে হবে সেটি সত্যি নাকি বিদ্রুপাত্মক। বিশ্বাসযোগ্য মনে হলেই শুধু শেয়ার করা উচিত, নইলে না।

ব্রিটিশ পত্রিকায় প্রকাশের আগে থেকেই অবশ্য ফেসবুকে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের চাপ এবং সর্বশেষ গত মাসে ব্রিটেনের ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী এমপির ৮ই জুনের সাধারণ নির্বাচনের আগে ভুয়া খবর ঠেকাতে দাবি জানানোর প্রেক্ষিতে পত্রিকাতেও পরামর্শের তালিকাটি প্রকাশের সিদ্ধান্ত নিলো ফেসবুক কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অালোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

গুলশানের বাসায় সাফাতকে পায়নি পুলিশ

পরবর্তী

গুলশানের বাসায় সাফাতকে পায়নি পুলিশ

কক্সবাজারের মহেশখালীতে স্বামীর হাতে স্ত্রী খুন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT