খুব গোপনেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের পর্বটি সেরেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় ও শখ। গত বৃহস্পতিবার রাতে শখের পুরনো ঢাকাস্থ বাসায় বিয়ের আনুষ্ঠনিকতা সম্পন্ন করেন। তবে বিয়ের দিন থেকে তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
গোপনে বিয়ে হলেও দেশের প্রায় সবগুলো গণমাধ্যমেই প্রকাশ হয় শখ-নিলয়ের বিয়ের খবর। তারপর দাপুটে অভিনেত্রী শখ তার ফেসবুকের রিলেশনশীপ স্ট্যাটাস পরিবর্তন করে লিখেছেন, ম্যারিড নিলয় আলমগীর।’ আর সেখানে তারিখ উল্লেখ করা হয়েছে ৭ জানুয়ারী।
‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমার সফল এ তারকা শখ বিয়ের পর নিলয়ের বাসায় রয়েছেন।
এদিকে শখ-নিলয়ের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাদের ফেসবুক পেইজে মিডিয়া অঙ্গণের তারকারা নতুন সংসার জীবনের শুভ কামনা জানিয়েছেন।
২০১২ সালের শেষ দিকে হঠাৎ সম্পর্ক ভেঙে যায় নিলয় ও শখের সম্পর্ক। এরপর একে অপরের সঙ্গে কোনোপ্রকার যোগাযোগ রাখেনি। কোনো কাজ একসঙ্গে করেননি।
তবে মাস খানেক পর অভিমান ভুলে আবারো একসঙ্গে কাজ শুরু করেন তারা। আর সেই সম্পর্কই আবার নতুন রূপ নিলো। বর্তমানে তারা দু’জনই ব্যস্ত রয়েছেন বিভিন্ন নাটক ও বিজ্ঞাপন নিয়ে।






