চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ছবি গোছগাছের স্ক্র্যাপবুক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:১৯ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A
 
    

ফেসবুকে আপনার সন্তানের সব ছবি একত্রে গুছিয়ে রাখার নতুন একটি ফিচার চালু হয়েছে। এই ফিচার ব্যবহার করলে ফেসবুক এসব ছবি আপনার এবং আপনার সঙ্গীর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন এই ফিচারটির নাম স্ক্যাপবুক।

স্ক্র্যাপবুক ফিচারটি চালু করলে তা আপনার সন্তানের জন্য একটা বিশেষ ‘ফটো ট্যাগ’ তৈরি করবে। এমনকি আপনার ছেলে বা মেয়ের কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও। এরপর এই ট্যাগ আছে এমন সব ছবি একত্র করে ফেসবুক নিজেই একটা অ্যালবাম প্রকাশ করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিনিউজ।

স্ক্র্যাপবুকে আপনি এবং আপনার সঙ্গী দুজনেই সন্তানদের ছবিতে এই বিশেষ ‘ফটো ট্যাগ’ ব্যবহার করতে পারবেন। এই ফিচারে আপনি এবং আপনার সঙ্গী দুজনই একটা অ্যালবামের ‘সহ-মালিক’ হতে পারবেন। আর এভাবে ট্যাগ করা ছবি এবং অ্যালবাম প্রকাশ করলে আপনাদের দুজনের ফেসবুক বন্ধুরাই সেসব ছবি দেখতে পারবেন।

স্ক্র্যাপবুক চালু করতে হলে
একই সঙ্গে দুজনে মিলে একটা অ্যালবামের ‘সহ-মালিক’ হতে হলে আপনাকে অবশ্যই আপনার সঙ্গীর সঙ্গে ফেসবুকে একটা ‘রিলেশনশিপ’-এ থাকতে হবে।
স্ক্র্যাপবুক চালু করতে প্রথমে আপনার ‘প্রোফাইল’-এ যান। ‘অ্যাবাউট’ পেজে গিয়ে ‘ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস’-এ ঢুকুন। এখানে আপনার সন্তান বা সন্তানদের তালিকাভুক্ত করুন। প্রকৃত নাম দিতে না চাইলে তার বা তাদের জন্য ডাকনাম/ছদ্মনাম বেছে নিতে পারেন। ‘ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস’ ক্যাটাগরির ওপর আপনার সন্তানের জন্য ‘স্ক্যাপবুক’ তৈরি করার একটা ব্যানার দেখতে পাবেন। এতে নীল রঙের একটা ‘গেট স্টার্টেড’ বাটন থাকবে। আর মোবাইল ফেসবুক অ্যাপসের ক্ষেত্রে প্রোফাইলে গিয়ে ‘আপডেট ইনফো’ তে যান এবং ‘গেট স্টার্টেড’ বাটন চাপুন।

স্ক্র্যাপবুক ফিচারটিতে ‘ফেসিয়াল রিকগনিশন’ বা চেহারা চিহ্নিতকরণ প্রযুক্তি ব্যবহার করা হবে না বলে জানিয়েছে ফেসবুক। ফলে কেবল ট্যাগ করা ছবিগুলোই এই স্ক্র্যাপবুকে আসবে। ফেসবুক আরও জানিয়েছে, আপনার সন্তানের স্ক্র্যাপবুকের আলাদা কোনো ‘প্রাইভেসি সেটিংস’ থাকবে না, কিন্তু প্রতিটা ছবিতে আলাদা আলাদাভাবে সেই ছবির দর্শক নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ থাকবে। তবে স্ক্র্যাপবুকের প্রোফাইল ও কাভার ছবি সবাই দেখতে পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: facebook
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT